সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Higher Secondary Information and
Communication Technology by Mahbubur Rahman
Author: মাহবুবুর রহমান
Publisher: Systech Publications
Category: স্কুল-কলেজ-মাদ্রাসা বই
Edition: 22th, September 2026
Number of Pages: 696
Country: Bangladesh
Language: Bangla/English
(উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি (সাধারণ ও আলিম) দ্বাবিংশ সংস্করণ সেপ্টেম্বর ২০২৬ লেখক মাহবুবুর রহমান) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সর্বদাই পরিবর্তনশীল কেননা প্রতিনিয়তই এখানে নতুন নতুন প্রযুক্তি আসছে অথবা পুরোনো প্রযুক্তি নতুনরূপে আবির্ভূত হচ্ছে। ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল সিলেবাসে পরিবর্তন না ঘটলেও সৃজনশীল মেধা যাচাই পদ্ধতির কারণে ছাত্র-ছাত্রীদের অনেকগুলো নতুন বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে। তাই এ বছর বইটিকে আইসিটি শিক্ষায় সংযোজিত নতুন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলার উপযোগী করে রচনার পাশাপাশি এর পাঠ্যসূচির প্রাসঙ্গিকতা বজায় রেখে সবার জন্য সহজ করে বিষয়বস্তুর উপস্থাপনা, সংশ্লিষ্ট বিষয়গুলোর সর্বশেষ আপডেট তথ্য সংযোজনসহ তথ্যগুলোর নির্ভুলতা এবং বিশ্বস্ততা নিশ্চিত করতে, বইটি’র ব্যাপক সংস্কার করতে হয়েছে। সর্বোপরি বইটির এই সংস্করণে প্রথমবারের মতো অতি গুরুত্বপূর্ণ ও অনন্য দুটি বৈশিষ্ট্য সংযোজিত করা হয়েছে। এদের মধ্যে সবচাইতে প্রয়োজনীয় সংস্কারটি হলো এবারের বইয়ে আইসিটি পাঠ্যক্রমে সংযোজিত সকল প্রযুক্তি ও সংশ্লিষ্ট-তাত্ত্বিক বিষয়াবলির দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তা প্রয়োগসহ, বাংলাদেশে এর সর্বশেষ প্রেক্ষিতগুলোকে তুলে ধরে প্রাসঙ্গিক আলোচনার সংযোজন। শিক্ষার্থীরা ছাড়াও দেশের কেন্দ্রভাগ থেকে প্রান্তিক অঞ্চলের অনেক সম্মানিত শিক্ষক আইসিটি পাঠদানের ক্ষেত্রে সীমাবদ্ধতার বিষয়টি দীর্ঘদিন থেকেই আমার কাছে উপস্থাপন করে এসেছেন। বিগত বছরের এইচএসসির সৃজনশীল প্রশ্নপত্রের ধরন বিশ্লেষণ করার পর আমার কাছে বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ বছর বইটির বর্ধিত এ সংস্করণে আইসিটি শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার ক্ষুধা নিবারণের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, বইটিতে যতটা সম্ভব এ ধরনের তথ্যের সংযোজন ঘটিয়েছি। আশা করছি এটি শিক্ষকদের ক্লাসে পাঠদানের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। আর বইটির বিশেষ বৈশিষ্ট্যটি হলো বিগত সালগুলোতে আসা বোর্ডের প্রশ্নগুলোসহ সারাদেশের অসংখ্য খ্যাতনামা কলেজগুলোর সৃজনশীল প্রশ্নগুলো বিশ্লেষণের আলোকে- বইয়ের প্রতিটি টপিককে সৃজনশীল প্রশ্নে যে সমস্ত সম্ভাব্য সংকেত ব্যবহার করে উপস্থাপন করা হতে পারে, যতটা সম্ভব সেই সংকেতগুলোকে টপিক অনুসারে সংযোজন করে সেই সাথে এর প্রয়োজনীয় সমাধানের সূত্রও সংক্ষেপে সংযুক্ত করা হয়েছে। ফলে “উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি”বইটি শিক্ষার্থীদের সৃজনশীল মেধা যাচাই প্রক্রিয়ার জন্য নিজেকে প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধিক সহায়ক হবে।
Related products
A Critical Review of Introduction to Poetry
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
বাংলাদেশের ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ
© 2026 Thebookcenterbd All rights reserved














Reviews
There are no reviews yet.