সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-26%

মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 295.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Munshi Premchander Kishor Golpo
by Niloy Nandi
Author নিলয় নন্দী
Publisher : কথাপ্রকাশ
Category : শিশু-কিশোর গল্প
Edition : 1st published 2026
Number of Page : 144
Country : Bangladesh
Language : Bangla
Description

ঈদের দিন খুব সকালে হামিদ আর তাঁর গাঁয়ের বন্ধুরা বেরিয়ে পড়ল শহরের ঈদগাহে যাবে বলে। ঈদের নামাজ শেষে তারা গেল মেলা দেখতে। মেলা তো শুধু দেখলে চলবে না, কিছু না কিছু কিনতেও হবে। তিনটি মোটে পয়সা ছিল হামিদের হাতে। এই দিয়ে কীই-বা কেনা যায়! সবাই যখন কিনে খেতে শুরু করল মজার মজার খাবার আর হাতে নিল চমৎকার সব খেলনা তখন ছোট্ট হামিদ কী কিনল নিজের জন্য? ‘ঈদগাহ’-এর মতো মর্মস্পর্শী গল্পসহ মোট দশটি কালজয়ী গল্প দিয়ে সাজানো হয়েছে “মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প” এই কিশোর গল্পসংগ্রহ। মুন্সী প্রেমচাঁদের লেখা প্রায় দুইশ গল্প থেকে বেছে নেওয়া হয়েছে কিশোর পাঠকের উপযোগী এই গল্পগুলো। কোনো গল্পে আছে সরল এক শিশুর আত্মত্যাগী ভাবনার কথা, কোনো গল্পে আছে এক কিশোরের টাকা চুরি করে প্রবল অনুশোচনায় পড়ার কথা, আবার কোনো গল্পে আছে দরিদ্র এক লেখকের আত্মকেন্দ্রিক সমাজের মাঝে নিজেকে হারিয়ে আবার ফিরে পাওয়ার কথা। মুন্সী প্রেমচাঁদ মানুষের অন্তর্জগৎকে দেখেছেন গভীর সহানুভূতি ও সীমাহীন মানবিক দৃষ্টিতে। এই সময়ের কিশোর পাঠকও সেই মানবিক দৃষ্টিভঙ্গি অর্জন করবে নির্বাচিত এই গল্পগুলো পাঠের মধ্য দিয়ে। মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প শুধু গল্প নয়—এটি কিশোরদের নৈতিকতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account