সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Muminer Jibone Barakah
by Muhammad Faris
Author: মুহাম্মাদ ফারিস
Publisher: সন্দীপন প্রকাশন
Category: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Edition: 1st, Published 2026
Number of Pages: 240
Country: Bangladesh
Language: Bangla
“মুমিনের জীবনে বারাকাহ” প্রাসাদের এক গরিব ঝাড়ুদার মেঝে ঝাড়ু দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে; মুখে অদ্ভুত প্রশান্তির হাসি। রাজা মন্ত্রীকে বললেন, “দেখো, লোকটা কত গরিব! পরিবারের জন্য ঠিকমতো খাবারও হয়তো জোটে না, অথচ কী আনন্দে কাজ করছে! আর আমি? রাজা হয়ে ধন-সম্পদে ডুবে থেকেও শান্তি পাই না।” মন্ত্রী বললেন, “আমাকে অনুমতি দিন। আজ রাতে তার দরজার সামনে একটি থলে রাখব; ওপরে লেখা থাকবে ‘১০০ স্বর্ণমুদ্রা’, কিন্তু ভেতরে দেব ৯৯টি। কাল আপনি নিজেই সব বুঝবেন।” রাতে থলেটি রাখা হলো। সকালে দরজা খুলে লোকটি অবাক! সত্যিই এক থলে ভর্তি স্বর্ণমুদ্রা! খুশিতে আত্মহারা হয়ে ঘরে নিয়ে গুনতে বসল। এক, দুই, তিন…শেষে গিয়ে দেখল ৯৯টি। আবার গুনল, তবুও ৯৯। তৃতীয়বারও তা-ই। মুখের আনন্দ মিলিয়ে গিয়ে সেখানে ভর করল উৎকণ্ঠা। সারা দিন সে দুশ্চিন্তায় ভাবতে লাগল, “শেষ মুদ্রাটা গেল কোথায়?” বারাকাহ সবসময় সম্পদের বৃদ্ধিতে থাকে না। হঠাৎ পাওয়া সম্পদও কখনো কেড়ে নেয় হৃদয়ের প্রশান্তি। সেই ঝাড়ুদার যদি ৯৯ মুদ্রা পেয়েই তৃপ্ত থাকত, আনন্দ ভাগ করে নিত, তবে সেই স্বর্ণই হতো প্রকৃত বারাকাহর উৎস। বারাকাহর প্রকাশ দৃশ্যমান হোক বা অদৃশ্য, তা আসলে আল্লাহর সঙ্গে হৃদয়ের এক সংযোগ। বারাকাহপূর্ণ জীবনে জন্ম নেয় এমন স্থায়িত্ব, প্রশান্তি ও প্রবৃদ্ধি, যার ব্যাখ্যা কেবল একটাই: আল্লাহর কুদরত।
Related products
বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত
রুকইয়াহ
লস্ট ইসলামিক হিস্ট্রি (ইসলামের হারানো ইতিহাস) (পেপার ব্যাক)
হিউম্যান বিয়িং: পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি
© 2026 Thebookcenterbd All rights reserved











Reviews
There are no reviews yet.