সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Monodarshan
by Professor Dr. Ramdulal Roy
Author: প্রফেসর ড. রামদুলাল রায়
Publisher: সুরভী পাবলিকেশন
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Edition: 1st Published 2016
Number of Page: 480
Country: Bangladesh
Language Bengali,
বর্তমান দর্শন চর্চায় মনোদর্শন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বোধশক্তি বা ধারণাশক্তি সংক্রান্ত বিজ্ঞানের (Cognitive science) আলোচনায় যত অগ্রগতি সাধিত হচ্ছে, মনোদর্শনের গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। ভৌতবাদের বিকল্প মতবাদ হিসেবে বর্তমানে বোধশক্তি সংক্রান্ত মতবাদ বিকশিত হতে শুরু করেছে। এখানে প্রসঙ্গত বলে রাখা ভাল, আমরা ভারতীয় দর্শনে যাকে ‘মন’ বলি তার সঙ্গে পাশ্চাত্য দর্শনে যাকে Mind বলা হয় তার পার্থক্য আছে। তবে ‘মন’ শব্দটি Mind-এর কাছাকাছি একটি প্রতিশব্দ। এই গ্রন্থে Mind শব্দের প্রতি শব্দ হিসেবে মন শব্দটিই ব্যবহৃত হয়েছে। মনোদর্শনের উদ্ভবের আছে এক সুদীর্ঘ ইতিহাস। মনের ধারণাটি প্রাচীন গ্রীক দর্শনে প্রচলিত ছিল। তবে গ্রীক দর্শনে আত্মা কথাটিই বেশি প্রচলিত ছিল। আত্মার ধারণাটি কখন এবং কীভাবে সর্বপ্রথম উদ্ভব ঘটে সেই সময় বা দিনক্ষণ নিঃসন্দিগ্ধভাবে হয়তো বলা নাও যেতে পারে। তবে অনেক নৃতাত্ত্বিক মনে করেন যে, আত্মার ধারণাটি একটি বেশ পরিশীলিত ধারণা।’ তবে এই ধারণাটি একদিনে গড়ে ওঠেনি। আত্মা বিষয়ে সর্বপ্রথম দার্শনিক আলোচনা পাওয়া যায় প্রাক-সক্রেটিস যুগে। পিথাগোরীয় দর্শনে বলা হয়ে থাকে আত্মার দেহাতীত অস্তিত্ব আছে এবং এমনকি আত্মা দেহ ছেড়ে দেহাত্তরে গমন করতে পারে। প্লেটোর দর্শনে আত্মা দেহ থেকে স্বতন্ত্র। তাঁর মতে, আত্মা হলো আকার (form) এবং তা দেহের ওপর নির্ভরশীল না হয়েও থাকতে পারে। কিন্তু এরিস্টটল মনে করেন, আকার (form), উপাদান (matter) ছাড়া স্বতন্ত্রভাবে থাকতে পারে না। আত্মা হলো আকার এবং দেহ হলো উপাদান। তাই আত্মা দেহকে অবলম্বন করেই থাকে। আধুনিক দর্শনে মন সম্পর্কিত ধারণার উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় দেকার্ত ও তাঁর পরবর্তী দার্শনিকদের দর্শনে। দেকার্তের পরবর্তী দার্শনিকদের দর্শনে আত্মার স্থান দখল করে নেয় মন। তবে একথা আমরা বলতেই পারি, মনোদর্শনের প্রকৃত আলোচনার সূত্রপাত হয় দেকার্তের আলোচনার মধ্য দিয়ে। দেকার্তের দর্শনে মন-সংক্রান্ত সমস্যাটি প্রথম যেভাবে সূত্রপাত ঘটেছিল, পরবর্তীতে মন-সংক্রান্ত আলোচনায় বহু সমস্যার উদ্ভব ঘটেছে। এইসব আলোচনা ও সমালোচনা মনোদর্শনকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে গেছে।
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (M.A)
আসাদ সাম্প্রতিক MCQ সারাবছর (জানুয়ারি ২০২৫-জানুয়ারি ২০২৬)
| Title | : | Asad Latest MCQ One Year (January 2025 – January 2026) by Md. asaduzzaman |
| Author | : | মোঃ আসাদুজ্জামান |
| Publisher | : | ছন্দ পাবলিকেশন্স |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | January 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
© 2026 Thebookcenterbd All rights reserved


















Reviews
There are no reviews yet.