সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-26%

মাওলানা মওদুদি ও ইসলামি জাগরণের দর্শন

Original price was: ৳ 520.00.Current price is: ৳ 385.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Maulana Mawdudi O Islami Jagarener Darshan
by Syed Wali Reza Nasr
Author: সৈয়দ ওয়ালি রেজা নসর
Publisher: সিয়ান পাবলিকেশন
Category: ইসলামী ব্যক্তিত্ব
Number of Page: 320
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla

Description

“মাওলানা মওদুদি ও ইসলামি জাগরণের দর্শন” বিংশ শতকের দক্ষিণ এশীয় রাজনীতিতে মাওলানা আবুল আ‘লা মওদুদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আলোচিত একটি নাম। তাঁকে নিয়ে যেমন রয়েছে অন্ধ অনুরাগ, তেমনি রয়েছে তীব্র সমালোচনা। কিন্তু এই মেরুকৃত আলোচনার আড়ালে প্রায়শই ঢাকা পড়ে যায় তাঁর চিন্তার প্রকৃত ঐতিহাসিক প্রেক্ষাপট, বুদ্ধিবৃত্তিক বিবর্তন এবং সমকালীন রাজনীতির সাথে তাঁর মতাদর্শের আন্তঃক্রিয়া। মার্কিন গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী সৈয়দ ওয়ালি রেজা নসর তাঁর এই প্রামাণ্য গ্রন্থে সেই শূন্যতাই পূরণ করেছেন। আবেগ বা পূর্বধারণার বাইরে গিয়ে বইটি মওদুদির জীবন, তাঁর রাজনৈতিক চিন্তার উত্থান, আলেম সমাজের সাথে তাঁর সম্পর্ক ও দ্বন্দ্বের বহুমাত্রিক রূপ এবং জামায়াতে ইসলামীর কৌশলগত বিবর্তনকে ব্যবচ্ছেদ করেছে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে। ব্রিটিশ ঔপনিবেশিকতার শেষ সময়ের অস্থিরতা, খিলাফত আন্দোলনের ধাক্কা এবং পাকিস্তান সৃষ্টির পরের রাজনৈতিক সংকটে মওদুদি কীভাবে শরিয়ত, রাজনীতি ও আধুনিক রাষ্ট্রচিন্তাকে এক সুতোয় গেঁথে একটি ‘ইসলামি রাষ্ট্র’-এর রূপরেখা দাঁড় করিয়েছিলেন, তার নিখুঁত চিত্র তুলে ধরেছে এই গ্রন্থ। মরক্কো থেকে মালয়েশিয়া, সাইয়িদ কুতুব থেকে ইরানের বিপ্লব, বিশ্বজুড়ে ইসলামি পুনরুজ্জীবনবাদে মওদুদির চিন্তার প্রভাব কতদূর বিস্তৃত, তা বুঝতে হলে “মাওলানা মওদুদি ও ইসলামি জাগরণের দর্শন” এই বইটির বিকল্প নেই। সমসাময়িক রাজনৈতিক ইসলামের গতিপ্রকৃতি অনুধাবন করতে আগ্রহী যেকোনো পাঠকের জন্যই এটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “মাওলানা মওদুদি ও ইসলামি জাগরণের দর্শন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account