সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Mathematics for Economist -1
by মো: সাহেদ আলি
Author: Mohammad Shahed Ali
Publisher: চলক প্রকাশনী
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (অর্থনীতি)
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla
“অর্থনীতিবিদদের জন্য গনিত-১” শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব শিক্ষকদের যাঁরা বাংলা ভাষায় উচ্চতর শ্রেণীর জন্য অর্থনীতি বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। তাঁদের সৃজিত পথ ধরেই আমি সামান্য একটু অগ্রসর হওয়ার চেষ্টা করেছি মাত্র। অর্থনীতি বিষয়ে গ্রন্থ রচনা করব এমন দুঃসাহস আমার নেই। শিক্ষকতা করতে গিয়ে স্বাভাবিকভাবেই অর্থনীতির গণিতনির্ভর কিছু ব্যাখ্যার সাথে পরিচিত হয়েছি। গণিত নির্ভর ব্যাখ্যার প্রতি শিক্ষার্থীদের ভীতি আমাকে প্রেরণা যুগিয়েছে। শিক্ষার্থীদের মনের মত করে, সহজ-সরলভাবে অর্থনীতির কিছু ধারণাকে গণিতের সহায়তায় উপস্থাপন করার চেষ্টা করেছি। নিঃসন্দেহে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সহকর্মীবৃন্দের গাণিতিক অর্থনীতি বিষয়ে অধীত জ্ঞান আমার চাইতে অনেক বেশি। তাই আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি। শ্রেণী কক্ষে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বার বার যে অভিযোগটি শুনেছি তা হল, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নতুন সিলেবাস অনুসারে বাংলা ভাষায় রচিত কোন গাণিতিক অর্থনীতি বই নেই। শিক্ষার্থীদের এই অভিযোগ দূর করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণীর সিলেবাসের (মৌলিক গণিত অংশের) প্রতিটি ধারণা “অর্থনীতিবিদদের জন্য গনিত-১” বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেবাসের কোন অংশ বইটতে অন্তর্ভুক্ত না হয়ে থাকলে আপনজন হিসেবে সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি। বইটির শেষাংশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স পার্ট-১ পরীক্ষার প্রশ্নপত্র (মৌলিক গণিত অংশের) এবং সেগুলোর সমাধান দেয়া হয়েছে। এই অংশ থেকে শিক্ষার্থীরা সামান্য হলেও উপকৃত হবে বলে আশা রাখি।
Related products
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
TUTOR ENGLISH (August 2026)
অর্থনীতিবিদদের গণিত – ১
আজকের বিশ্ব (সাধারণ জ্ঞান) মে ২০২৬
© 2026 Thebookcenterbd All rights reserved



















Reviews
There are no reviews yet.