সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Kothito Ahle Quran Dabi Khondon
O Apotti Niroshon by Abdullah Hasan Kasemi
Author: আবদুল্লাহ হাসান কাসেমি
Publisher: নবধারা প্রকাশন
Category: ইসলামি বিবিধ বই
Edition: 1st published, 2024
Number of Pages: 320
Country: Bangladesh
Language: Bangla
“কথিত আহলে কুরআন: দাবি খণ্ডন ও আপত্তি নিরসন” ইসলামি চিন্তাজগতে এক অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী রচনা। দিগন্ত আঁধার করে ধেয়ে আসা ফেতনাসমূহের মধ্যে ভয়ঙ্কর এক ফেতনা হচ্ছে কথিত কুরআনবাদ বা হাদিস অস্বীকারের ফেতনা। যার পতাকাবাহীরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করে এবং কথায় কথায় কুরআন মানার আপাতমধুর দাবি করে। তাদের যেকোনো লেখায় ও বয়ান-বক্তৃতায় কুরআনের একের পর এক উদ্ধৃতি দেখে মনে হয়, এরা বুঝি খুব বড় কুরআন-প্রেমিক বা কুরআন-বিশেষজ্ঞ। কিন্তু আসলে যে তারা ইসলাম, মুসলমান ও কুরআনের ঘোরতর দুশমন, তা একেবারেই সুনিশ্চিত ও সন্দেহাতীত। কুরআনবাদের অন্তরালে তাদের মূল এজেন্ডা হলো ইসলামের প্রকৃত শিক্ষা-দীক্ষাকে বদলে দেওয়া, হাদিসের ওপর অমূলক সংশয় সৃষ্টি করে হাদিসকে প্রশ্নবিদ্ধ করা, সর্বোপরি মুসলমানদেরকে বেঈমান করা।এই কুরআনিস্ট সম্প্রদায় নিজেদের গোমরাহি ও কুফুরি চিন্তাধারার প্রচার-প্রসার করছে খুব জোরালোভাবে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। ফলে এই ফেতনার অসহায় শিকার হয়ে অসংখ্যা মুসলমান হারাচ্ছে তাদের সারা জীবনের সঞ্চিত ঈমান-আমলের অমূল্য ধন।হাদিস অস্বীকারকারী এই ভ্রষ্ট দলের ধোঁকাবাজি, জালিয়াতি, কুরআনের অর্থবিকৃতি এবং তাদের বিভিন্ন দাবি ও আপত্তির জবাবেই রচিত “কথিত আহলে কুরআন : দাবি খণ্ডন ও আপত্তি নিরসন” নামক এই অনবদ্য গ্রন্থটি।
Related products
জীবনের আয়নায়
নবি ও ওলিদের বিয়ের গল্প
যুগের আপদ গীবত ও নামিমা
রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৫)
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.