সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title:Kon Amole Kon Jannat Kon Karone Kon Jahannam
by Mufti Amir Hamza
Author: মুফতী আমির হামজা
Publisher: আহসান পাবলিকেশন
Category: ইবাদত ও আমল
Edition: 2nd Edition, 2024
Number of Pages: 128
Country: Bangladesh
Language: Bangla/ Arabic
‘কোন আমলে কোন জান্নাত কোন কারণে কোন জাহান্নাম’ বইটি ইসলামি ইবাদত, সৎকর্ম ও পরকালীন সফলতার পথকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা একটি অনন্য গ্রন্থ। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে মহান আল্লাহ খিলাফতের মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। এ দায়িত্ব পালনের উপযোগী করার জন্য সার্বিক বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন কুরআনে। কুরআনী বিধান পালন তথা সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধ দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এ পৃথিবী মানব সৃষ্টির উদ্দেশ্য পূরণের একমাত্র স্থান। মানুষের মৃত্যু পরবর্তী জীবনে অপেক্ষা করছে জান্নাত অথবা জাহান্নাম। নাজাত প্রাপ্তির সাধনা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রচেষ্টা মানব জাতিকে পৃথিবীতেই করতে হবে। জান্নাতের সুখ-শান্তি মানুষের ধারণা ও খেয়াল বহির্ভূত, তেমনি জাহান্নামের শাস্তিও মানব চিন্তা-চেতনা কল্পনাতীত । মহান আল্লাহ বলেন- “যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে । যতদিন আকাশমন্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। এটা নিরবিচ্ছিন্ন পুরস্কার” (সূরা হুদ-১০৮) অনাবিল তৃপ্তি চির শান্তিময়, অতুলনীয় আনন্দঘন শান্তিময় নিবাস হল জান্নাত। এমন চির শান্তিময় আবাস, যাতে রয়েছে দৈহিক-মানসিক, দোষ- ত্রুটিহীন আরাম আয়েশের সমাহার। দুনিয়ার জীবনে তাওহীদ, রিসালাত, আখিরাতকে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ প্রদর্শিত পথে জীবন পরিচালনা করলে জান্নাতের অধিকারী হওয়া সম্ভব । আর জাহান্নাম হলো কঠিন বিভীষিকাময়, অসহনীয় জ্বালা-যন্ত্রণার অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ কঠিন শাস্তির কারাগার। কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ ও পাপিষ্ঠ মানুষরাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মানব হৃদয়ে জান্নাত প্রাপ্তির আকাংখা ও জাহান্নাম থেকে চিরমুক্তির আশায় আলোচ্য গ্রন্থখানার অবতারণা । আশা করি “কোন আমলে কোন জান্নাত কোন কারণে কোন জাহান্নাম” বইটি পাঠে আমাদের জান্নাত প্রাপ্তির তীব্র আকাংখা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রত্যাশা জাগ্রত হবে ইনশা- আল্লাহ।
Related products
A Critical Review of Introduction to Poetry
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
আসাদ সাম্প্রতিক MCQ সারাবছর (জানুয়ারি ২০২৫-জানুয়ারি ২০২৬)
| Title | : | Asad Latest MCQ One Year (January 2025 – January 2026) by Md. asaduzzaman |
| Author | : | মোঃ আসাদুজ্জামান |
| Publisher | : | ছন্দ পাবলিকেশন্স |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | January 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
শীকর বাংলা প্রশ্ন-পাঠ (প্রিলি ৫০তম বিসিএস)
© 2026 Thebookcenterbd All rights reserved




Reviews
There are no reviews yet.