সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-25%

কালিদাসের মেঘদূত

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 150.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Kalidaser Meghdut
by Buddhadeb Basu
Author: বুদ্ধদেব বসু
Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (বাংলা)
ISBN: 9841802996
Edition: 1st Editor, 2013
Number of Pages: 212
Country: Bangladesh
Language: Bangla

Description

“কালিদাসের মেঘদূত” এই সংস্করণে পঙক্তিটির যথোচিত পরিবর্তন করা হ’লো। ফেব্রুয়ারি, ১৯৬৩ বু. ব. চতুর্থ সংস্করণের নিবেদন এই সংস্করণে নানা স্থলে পরিবর্তন ও পরিশোধন করেছি; এখানে সেগুলি সংক্ষেপে উল্লেখ করি। অনুবাদ অংশে পূর্বমেঘের সাতটি (৩০, ৩৭, ৩৮, ৪৫, ৪৯, ৫০, ৬৪) ও উত্তরমেঘের তিনটি (৬৬, ৭৮, ৭৯) শ্লোক পরিমার্জিত হয়েছে, কোনো-কোনো ক্ষেত্রে পুনর্লিখিত। উদাহরণত, পৃ ৩৭-এ প্রথম ও দ্বিতীয় পঙক্তি এবং তৃতীয় পঙক্তির প্রথম পর্ব নতুন ক’রে লিখেছি; পৃ ৬৪-এ চারটির মধ্যে তিনটি চরণই নতুন। পরিবর্তনগুলি করা হয়েছে মূলের নিকটতর হবার চেষ্টায়, বা চাক্ষুষ চিত্রকল্পটিকে আরো স্পষ্ট ক’রে ফুটিয়ে তোলার জন্য, কোনো-কোনো ক্ষেত্রে শ্রুতিমাধুর্যের তাগিদে বা বাংলা বাগ্ধারার প্ররোচনায়। গ্রন্থের গদ্য অংশে কয়েকটি নূতন পাদটীকা যোগ করলাম, মূল লেখনেও কোথাও বর্জন, কোথাও পরিবর্তন বা পরিবর্ধন করা হ’লো। দু-এক স্থলে পূর্ব সংস্করণের মন্তব্য আমি ভ্রান্ত ব’লে অনুভব করলাম, কোনো-কোনো স্থলে অস্পষ্ট বা বিস্তারযোগ্য। নতুন তথ্য ও অনুপুঙ্খ যোগ ক’রে এই ত্রুটিগুলি সংশোধনের প্রয়াস পেয়েছি। ‘গ্রীক ও লাতিন নামের বানানে আমাদের দেশে প্রচলিত ইংরেজি প্রথা সাধারণত অনুসরণ করেছি ৭৬ পৃষ্ঠায় মুদ্রিত এই উক্তিটি আমার পূর্ব অভ্যাসের স্মৃতিরূপে রক্ষিত হ’লো, কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান সংস্করণে এই রীতি সাধারণত পালিত হয়নি। এবারে আমি বরং চেষ্টা করেছি ইংরেজি প্রথা বর্জন করতে, কেননা বাংলা ভাষার ধ্বনিস্পন্দের পক্ষে তা বিসংগত। ‘হার্কিউলিস’-এর বদলে ‘হেরাক্লিস’, ‘ক্লিওপ্যাট্রা’র বদলে ‘ক্লেওপাত্রা’, ‘সার্সি’র বদলে ‘কির্কি’- এগুলি বাংলা ভাষার স্বাভাবিক উচ্চারণ-পদ্ধতির পক্ষে যে অনেক বেশি অনুকূল, ছন্দোবদ্ধ কবিতায় বসাতে গেলেই তা ধরা পড়ে। একই যুক্তি অনুসারে, এই সংস্করণে ‘লাটিন’-এর বদলে ‘লাতিন’ লিখেছি, যদিও, দুঃখের বিষয়, ভূমিকায় দু’এক স্থলে অনবধানবশত ‘লাটিন’ ছাপা হ’য়ে গেছে। আমার অজ্ঞাতসারে অন্য কোনো ত্রুটি (বা ছাপার অশুদ্ধি) যদি ঘ’টে থাকে, কোনো সহৃদয় পাঠক আমাকে তা জানালে কৃতজ্ঞ হবো; যদি বা আমার জীবৎকালে “কালিদাসের মেঘদূত” বইটির আবার মুদ্রণ হয়, তাহ’লে কাজে লাগবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “কালিদাসের মেঘদূত”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account