সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Kalantor-5 (Chobbisher Biplob)
Publisher: কালান্তর প্রকাশনী
Category: ইসলামি ম্যাগাজিন
Edition: 1st Published 2025
Number of Pages: 184
Country: Bangladesh
Language: Bangla
“কালান্তর-৫ (চব্বিশের বিপ্লব)” ২০২৪-এর জুলাই-আগস্টে দেশবিদেশের মানুষ দেখেছে নতুন এক বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ্য ছাত্রসমাজের নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কীভাবে পুরো জাতিকে এক হতে হয়। অন্যায়-অপশাসনের বিরুদ্ধে কীভাবে বীরের মতো লড়াই করে, জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে আনতে হয়। চব্বিশের বিপ্লবের ছয় মাস পেরিয়েছে। এ সময়ে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হয়েছে আর কেমন হওয়ার কথা ছিল, সেটা অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। আশা-হতাশা, সাফল্য-ব্যর্থতার মিশেলে চলছে বিপ্লব-পরবর্তী দিনগুলো। তবে আমরা হতাশ হতে চাই না, আশা নিয়েই বরং আগামীর দিকে তাকিয়ে আছি। অপেক্ষা করছি আরও একটি সোনালি ভোরের। এ জন্য বিপ্লবের তাৎপর্য যেমন ধারণ করতে হবে, তেমনি বিপ্লব যেন বেহাত না হয়, সেই বন্দোবস্তও করতে হবে। কালান্তর ম্যাগাজিনের ৫ম সংখ্যার বিষয় ‘চব্বিশের বিপ্লব’। এতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক দিনগুলোর ঘটনাপ্রবাহ যেমন আছে, তেমনি আন্দোলনের প্রাণভোমরাদের পাশাপাশি বরেণ্য অনেক লেখক তাদের লেখায় বিপ্লব নিয়ে আলোচনা-পর্যালোচনা করেছেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই ধারণাও দিয়েছেন। এ ছাড়া ঝরঝরে কিছু স্মৃতিগদ্যও আছে। সব মিলিয়ে ম্যাগাজিনটি পড়ে পাঠক অনেক কিছু যেমন জানতে পারবেন, তেমনি উত্থাল জুলাই-আগস্টের সেই ভয়ার্ত দিনগুলোতে ফিরে যাবেন কিছুক্ষণের জন্য হলেও।
Related products
আলি (রা.)
ইমাম বুখারির দেশে
মুক্ত প্রাণের হে সন্ধানী
মুমিনের পথ ও পাথেয়
© 2026 Thebookcenterbd All rights reserved












Reviews
There are no reviews yet.