সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Jadubidya
by Kazi Mac
Author: কাজী ম্যাক
Publisher: অনুজ প্রকাশন
Category: প্রত্নতাত্ত্বিক ইতিহাস
Edition: 1st, Published 2026
Number of Pages: 308
Country: Bangladesh
Language: Bangla
সভ্যতার বিকাশে ইতিহাসের গঠনমূলক পর্যায়গুলো সবসময়ই গবেষকদের কাছে এক অমূল্য কৌতূহলের বিষয়। উনিশ শতকের আধুনিক জ্ঞানতাত্ত্বিক ধারার প্রবর্তন থেকে আজ অবধি মানুষের বিবর্তন এবং সামাজিক কাঠামোর বিচিত্র শাখাগুলো গবেষণার প্রধান ক্ষেত্র হয়ে রয়েছে। সময়ের আবর্তে গবেষণার এই পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি এর বিশ্লেষণী পদ্ধতিতে এসেছে গভীর তাত্ত্বিক বৈচিত্র্য। নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ না থেকে ইতিহাসের এই বিশাল ক্যানভাসকে বুঝতে হলে প্রয়োজন ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিচিত্র সব মতাদর্শের সমন্বয়। “জাদুবিদ্যা” এই সংকলনটি মূলত সেই লক্ষ্য থেকেই সাজানো হয়েছে। ইতিহাসের আদি প্রাচীন সময়কালকে এখানে কেন্দ্র করা হয়েছে। যেখানে মানুষের অতিপ্রাকৃত বিশ্বাস, মরমী সাধনা এবং মহাজাগতিক রহস্যের দরজা খোলার আদিম চেষ্টাগুলো তুলে ধরা হয়েছে । প্রথাগত বর্ণনার ঊর্ধ্বে গিয়ে সমকালীন বিদগ্ধ পণ্ডিতদের চুলচেরা বিশ্লেষণ ও তাত্ত্বিক বিতর্কগুলোকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সব দুর্লভ প্রবন্ধ ও মৌলিক চিন্তাকে এক সুতোয় গাঁথা হয়েছে যা এই বিষয়ের গূঢ় তত্ত্বে প্রবেশ করতে পাঠকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। সভ্যতার ক্রমবিকাশে প্রাচীন সমাজগুলোর মনস্তত্ত্ব বুঝতে জাদুবিদ্যা, তাবিজ-কবজ এবং ভবিষ্যৎ কথনের মতো বিষয়গুলোর প্রভাব অস্বীকার করার উপায় নেই। “জাদুবিদ্যা” এই বইয়ের অভ্যন্তরে গভীর ও রহস্যময় চর্চাগুলোকে একাডেমিক চশমায় ব্যবচ্ছেদ করা হয়েছে। লোকজ বিশ্বাস থেকে শুরু করে উচ্চমার্গীয় গুহ্য সাধনা—কিভাবে এই মন্ত্র ও নকশাগুলো মানুষের দৈনন্দিন জীবন এবং আধ্যাত্মিক চেতনার সঙ্গে মিশে ছিল, তার একটি নির্মোহ ঐতিহাসিক রূপরেখা এখানে পাওয়া যাবে। ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠক, সত্যসন্ধানী গবেষক এবং মানব সভ্যতার বিবর্তনে আগ্রহী যে কারও জন্য এটি একটি অপরিহার্য আকর গ্রন্থ। আধুনিক গবেষণার প্রেক্ষাপটে এই বিচিত্র চর্চাগুলো কীভাবে সমকালীন সমাজ ও মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করেছিল? তার এক নিপুণ চিত্র এখানে ফুটে উঠেছে। মোদ্দাকথা, ইহা মানব সভ্যতার বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক অগ্রযাত্রার এক অনন্য দলিল।
Related products
Preceptors Translation Manual (মার্চ ২০২৬)
| Title | : | প্রিসেপটর্স ট্রান্সলেশন ম্যানুয়াল by প্রিসেপটর্স টিম |
| Author | Preceptors Team | |
| Publisher | : | Preceptors' Publications |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, March 2026 |
| Number of Page | : | 436 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
অভিশপ্ত ইহুদী জাতির নব্য ইতিহাস (২য় খন্ড)
জোবায়ের’স শর্ট সাজেশন অল ইন ওয়ান (জোবায়ের’স সিরিজ)
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১ তম (জুলাই ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved









Reviews
There are no reviews yet.