সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-43%

ঈমান আনার পদ্ধতি

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 115.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title:Iman Anar Poddhoti
by Mufti Amir Hamza
Author: মুফতী আমির হামজা
Publisher: আহসান পাবলিকেশন
Category: ঈমান ও আকীদা
Edition: 1st Published, 2024
Number of Pages: 128
Country: Bangladesh
Language: Bangla/ Arabic

Description

ঈমান আনার পদ্ধতি ভূমিকা মানুষের জীবন ব্যবস্থায় ইসলামী আকীদা বিশ্বাস চিরন্তন শাশ্বত বিষয়। জ্ঞান- বিজ্ঞান, বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনা ও উত্তম স্বভাব চরিত্রের সাথে ঈমান সামঞ্জস্যপূর্ণ হলে মানব জাতির পরস্পরিক সম্প্রীতি শারীরিক মানসিক সার্বিক বৈধ চাহিদা পূরণে সমতা রক্ষা করে। মুসলিম উম্মাহর দুঃসময়ে আকীদা বিশ্বাসের চরম অবনতির যুগে ঈমান নিয়ে বাঁচা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর পরিশীলিত জীবন-যাপন ও দুনিয়া-আখিরাতে সফলতা অর্জনে ঈমানের গুরুত্ব অপরিসীম। বান্দার যাবতীয় আমল ও ইবাদত-বন্দেগী গ্রহণীয় হবার ক্ষেত্রে ঈমান-আকীদা প্রধান শর্ত। এই ঈমান-আকীদাই দুনিয়াতে সফলতা আখিরাতে চিরমুক্তি লাভের পথ নির্দেশক হিসেবে পরিগণিত। ইসলামী রীতিনীতি ঈমান-আকীদা অনুসারে জীবন পরিচালনা মানুষকে চিরকল্যাণ ও মহাসাফল্যের শিখরে আরোহণ করায় । এ মর্মে আল্লাহ তাআ’লা বলেন- إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ كَانَتْ لَهُمْ جَنَّتُ الْفِرْدَوسِ نُزُلًا خُلِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا ج “যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবেনা।” (কাহাফ : ১০৭-১০৮) বান্দার আমল কবুল হবার জন্য ঈমান পূর্বশর্ত। ঈমানহীন আমল আল্লাহর দরবারে কখনো গ্রহণীয় নয়। মানব জাতির জন্য দুনিয়ার জীবনে ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ ও অমূল্য সম্পদ। যে এই সম্পদের অধিকারী সে মহাভাগ্যবান ও সর্বোচ্চ ঐশ্বর্যে সাফল্যবান। অন্তরে সুদৃঢ় বিশ্বাস ও সঠিক আকীদা পোষণ ব্যতীত ঈমানের পূর্ণতা অসম্ভব। ঈমান-ইসলাম পরস্পরে এক অভিন্ন বিষয় যা ব্যতীত আমাদের সব আমল মূল্যহীন। হৃদয়ে আন্তরিক বিশ্বাস, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের উপর পরকালে সৎকর্ম গ্রহণীয় হবার ভিত্তি স্থাপিত। সুতরাং মানুষের ঈমান- আকীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলামী শরীয়তে আপরিসীম ৷ ভ্ৰান্ত বিশ্বাস ও লোক দেখানো মনোবৃত্তি মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সে যতই ভাল কাজ-পরিশ্রম করুক না কেন, পরকালে সবই বৃথা ও নিষ্ফল প্রতিপন্ন হবে। মানুষকে সন্তুষ্ট করার নিমিত্তে লোক দেখানো মনোবৃত্তি নিয়ে কাজ করলে সে কাজের সওয়াব থেকে বঞ্চিত হবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঈমান আনার পদ্ধতি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account