সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Imam Ahmad Ibn Hanbal: Jibon Darshan O Shomoy
Publisher: ইলহাম ILHAM
Category: মুসলিম মনীষীদের জীবনী
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla
“ইমাম আহমাদ ইবনে হাম্বল : জীবন দর্শন ও সময়” এই গ্রন্থে ইমাম আহমাদের জীবন ও কর্মকে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। তাঁর শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের বিভিন্ন পর্যায়ের বর্ণনার পাশাপাশি হাদিস ও ফিকহে তাঁর অসাধারণ নেতৃত্ব আলোচিত হয়েছে। সত্যের পথে অবিচল থাকার কারণে তিনি যে বহু পরীক্ষা, নির্যাতন ও বিপদের সম্মুখীন হয়েছিলেন, তাও এতে স্থান পেয়েছে। এ গ্রন্থে তাঁর যুগের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ, সমকালীন আলেমদের মতপার্থক্য এবং শাসকদের হস্তক্ষেপের প্রচেষ্টার কথাও আলোচনা করা হয়েছে। এরপর উসূলুদ্দীন বিষয়ে তাঁর মতামত, সুন্নতে নববীর প্রচার-প্রসারে তাঁর আত্মত্যাগ এবং মুসনাদে আহমাদের মতো মহাগ্রন্থ সংকলনের কথা তুলে ধরা হয়েছে। হাম্বলি ফিকহের ভিত্তি, উৎস, বর্ণনার পদ্ধতি, সত্যতা ও নির্ভরযোগ্যতা ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি এই মাযহাবের বিকাশ, মাসআলা নির্ণয়ের নীতিমালা এবং যুগে যুগে এর অগ্রগতির ইতিহাসও সংক্ষেপে উপস্থাপিত হয়েছে। “ইমাম আহমাদ ইবনে হাম্বল : জীবন দর্শন ও সময়” এই গ্রন্থটি ইমাম আহমাদ ইবনে হাম্বল সম্পর্কে যেকোনো আগ্রহী পাঠকের আগ্রহ মেটাবে বলে বিশ্বাস করি।
Related products
আধুনিক কালের খেলাধুলা ও বিনোদন : ঈমান ধ্বংসের প্রাচীন ফাঁদ
আমার দুআ আমার যিক্র [ফ্লাশকার্ড]
ছোটদের আখলাক সিরিজ
মুসলমানের ঘর
© 2026 Thebookcenterbd All rights reserved









Reviews
There are no reviews yet.