আল্লাহ তায়ালার অসীম কৃপায় আমরা অন্যান্য বছরের ন্যায় “আইডিয়াল ক্যাডেট কলেজ ভর্তির (গণিত)” বের করতে পেরেছি। এই গাইডটির জন্য আপনাদের অপেক্ষার প্রহরকে দীর্ঘায়িত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নতুন সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষায় সর্বাধিক সাফল্যের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে বইটি সাজানোর চেষ্টা করেছি। সময়ের স্বল্পতায় আপনাদের হাতে দ্রুত বইটি পৌছানোর স্বার্থে আমরা ৩০টি মডেল টেস্ট সন্নিবেশিত করেছি। এছাড়াও বইটির শেষে বিগত ২৬ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তরসহ উত্তরমালা। ক্যাডেট কলেজ হতে বের হওয়া ক্যাডেটগণ তাদের মেধা, অধ্যবসায় আর প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর নজির স্থাপন করে চলেছে। কারণ আমাদের দেশের ক্যাডেট কলেজগুলো শিক্ষা ব্যবস্থাপনা, সঠিক তত্ত্বাবধান ও সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আর তাই ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য দেশব্যাপী শুরু হয়েছে এক অদম্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার এ বৈতরণী পার হতে হলে পাঠ্য পুস্তকের সাথে সাথে (দেশ-বিদেশের পরিবর্তিত ঘটনাপঞ্জি) বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে উচ্চতর পর্যায়ের জ্ঞান নখদর্পণে থাকতে হবে। আমাদের প্রকাশিত গাইডগুলোতে আমরা পাঠ্য পুস্তকের বিষয়গুলো সুচারূরুপে বিশ্লেষণের সাথে সাথে সম্ভাব্য সকল ধরনের প্রশ্নের সন্নিবেশ ঘটাতে চেষ্টা করেছি। এছাড়া আইডিয়াল কারেন্ট ইনফরমেশন মাসিক পত্রিকায় দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাপঞ্জির বর্ণনাসহ সকল বিষয়ের ধারাবাহিক প্রস্তুতিমূলক টিপস্ তুলে ধরা হচ্ছে। আমাদের বিশ্বাস তুমুল এ প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় আমাদের প্রকাশিত গাইডগুলোর নিয়মিত অনুশীলন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ প্রস্তুতিতে শতভাগ সহায়ক হবে ইনশাআ’ল্লাহ। “আইডিয়াল ক্যাডেট কলেজ ভর্তি গণিত” এ গাইডটির প্রস্তুতি প্রকাশনা ও মুদ্রণে যারা নিরলস শ্রম দিয়েছেন তাদের সকলের নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
Reviews
There are no reviews yet.