সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-31%

গোয়েন্দা হুকাকাশি সমগ্র

Original price was: ৳ 600.00.Current price is: ৳ 415.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Goyenda Hukakashi Samagra
by Monoronjon Bhattacharjyo
Author: মনোরঞ্জন ভট্টাচার্য্য
Publisher: বেনজিন প্রকাশন
Category: রহস্য ও গোয়েন্দা
Edition: 1st Published 2026
Number of Pages: 368
Country: Bangladesh
Language: Bangla

Description

ফেলুদা, ব্যোমকেশ, কিরিটী কিংবা কাকাবাবুরও বহু পূর্বে বাংলা সাহিত্যে বিখ্যাত এক গোয়েন্দার আবির্ভাব ঘটেছিল, যে তার মগজের ধূসর কোষ খাটিয়ে যেকোনো রহস্য সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। জানেন কি সেই গোয়েন্দার পরিচয়? জন্মসূত্রে জাপানি, কর্মসূত্রে ভারতীয় সেই বিখ্যাত জাপানি-বাঙালি গোয়েন্দাটির নাম ‘হুকাকাশি’, যে ছদ্মবেশের আড়ালে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী এই জাপানি গোয়েন্দাটি খানিকটা পোয়ারো-পন্থী। ভালোবাসেন মগজ খাটিয়ে রহস্যভেদ করতে, তবে প্রয়োজনে সরেজমিনে দৌড়ঝাঁপ করতেও তাঁর আপত্তি নেই। তিনি অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও প্রতিপক্ষকে ঘায়েল করতেও ভারি সিদ্ধহস্ত তিনি।
এই অসাধারণ গোয়েন্দাটিকে নিয়ে স্বল্পায়ু মনোরঞ্জন ভট্টাচার্য্য লিখেছেন তিনটি উপন্যাস ও পাঁচটি ছোটগল্প। এমন এমন রহস্য তিনি তৈরি করেছেন হুকাকাশিকে নিয়ে, যেগুলো পরবর্তীতে বহু বিখ্যাত গোয়েন্দাদের কাহিনিতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মতো পাঠক । হুকাকাশিকে নিয়ে লেখা সমস্ত গল্প ও উপন্যাস নিয়ে ‘গোয়েন্দা হুকাকাশি সমগ্র’ বইটি সাজানো হয়েছে। ফেলুদা, ব্যোমকেশ, কিরিটী কিংবা কাকাবাবুরও বহু পূর্বে বাংলা সাহিত্যে বিখ্যাত এক গোয়েন্দার আবির্ভাব ঘটেছিল, যে তার মগজের ধূসর কোষ খাটিয়ে যেকোনো রহস্য সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। জানেন কি সেই গোয়েন্দার পরিচয়?
জন্মসূত্রে জাপানি, কর্মসূত্রে ভারতীয় সেই বিখ্যাত জাপানি-বাঙালি গোয়েন্দাটির নাম ‘হুকাকাশি’, যে ছদ্মবেশের আড়ালে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী এই জাপানি গোয়েন্দাটি খানিকটা পোয়ারো-পন্থী। ভালোবাসেন মগজ খাটিয়ে রহস্যভেদ করতে, তবে প্রয়োজনে সরেজমিনে দৌড়ঝাঁপ করতেও তাঁর আপত্তি নেই। তিনি অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচেও প্রতিপক্ষকে ঘায়েল করতেও ভারি সিদ্ধহস্ত তিনি। এই অসাধারণ গোয়েন্দাটিকে নিয়ে স্বল্পায়ু মনোরঞ্জন ভট্টাচার্য্য লিখেছেন তিনটি উপন্যাস ও পাঁচটি ছোটগল্প। এমন এমন রহস্য তিনি তৈরি করেছেন হুকাকাশিকে নিয়ে, যেগুলো পরবর্তীতে বহু বিখ্যাত গোয়েন্দাদের কাহিনিতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মতো পাঠক । হুকাকাশিকে নিয়ে লেখা সমস্ত গল্প ও উপন্যাস নিয়ে ‘গোয়েন্দা হুকাকাশি সমগ্র’ বইটি সাজানো হয়েছে।
উপন্যাস:
পদ্মরাগ
ঘোষ চৌধুরীর ঘড়ি
সোনার হরিণ
ছোটোগল্প:
শান্তিধামের অশান্তি
তেরো নম্বর বাড়ির রহস্য
হীরক-রহস্য
চণ্ডেশ্বরপুরের রহস্য
সংসক্তপুরের রহস্য

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “গোয়েন্দা হুকাকাশি সমগ্র”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account