“গীতাঞ্জলি ইংরেজি” বইটি Rabindranath Tagore-এর অমর কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ, ১৯১১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বয়স ৫০ পূর্ণ হয়েছে। এর আগে দু’বার বিলাত ভ্রমণ করেছেন। ১৯১১’রটি তৃতীয় যাত্রা। কিন্তু সাধ ও পরিকল্পনায় বাদ সাধলো শারীরিক অসুস্থতা। যাত্রা বিলম্বিত হলো। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ যখন জাহাজে চাপলেন সেটা ১৯১২’র এপ্রিল মাস। কলকাতা থেকে রেলপথে বোম্বাই; বোম্বাই থেকে জাহাজযোগে ফ্রান্স। জাহাজের নাম ‘সিটি অব গ্লাসগৌ’। ২৭ মে থেকে ১৪ জুনের টানা উনিশ দিনের সমুদ্রযাত্রা। মার্সেই বন্দর থেকে প্যারিস। প্যারিসে একরাত থেকে পরের দিন ১৬ জুন লন্ডনে পদার্পণের পরিকল্পনা। রবীন্দ্রনাথ একা নন; সঙ্গে আছেন পুত্র যুবক রথীন্দ্রনাথ ঠাকুর এবং পুত্রবধূ প্রতিমা দেবী। লন্ডনে পৌঁছে গ্রেট রাসেল স্ট্রিটের ব্লুমসবেরি হোটেলে উঠলেন রবীন্দ্রনাথ, পরদিনই গেলেন উইলিয়াম রটেনস্টাইনের বাড়িতে। তারিখটা ১৭ জুন ১৯১২। রটেনস্টাইনের আবাসস্থল লন্ডনের হ্যাম্পস্টেড হিথ (Hampstead Heath) সংলগ্ন ওক হিল পার্ক (Oak Hill Park) এলাকায়; কবি জন কীটস-এর বসতবাড়ি Wentworth Place থেকে খুব দূরে নয়। রবীন্দ্রনাথের সঙ্গে একটি ডায়েরি টাইপের চামড়ায় বাঁধানো লেখার খাতা: দৈর্ঘে ১২ সেন্টিমিটার, প্রন্থে ৮ সেন্টিমিটার…… সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য “গীতাঞ্জলি ইংরেজি” একটি অপরিহার্য বই।
Reviews
There are no reviews yet.