সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: durbar
লেখক : আদিল মোর্শেদ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : চিরায়ত উপন্যাস
সম্পাদক : সত্যায়ন সাহিত্য সংসদ
পৃষ্ঠা : 112, সংস্করণ : 1st Published, 2025
ভাষা : বাংলা
দুর্বার
সিন্ধুর কোলঘেঁষে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছিল জাহাজ। মসলা-বোঝাই সেই জাহাজে লুটতরাজ করতে হামলে পড়ল একদল ‘মেদ’ জলদস্যু। তবে জাহাজে ওঠামাত্র টের পেল-এখানে শুধু মসলা নয়। আরব নারী-শিশুতে ভরতি গোটা জাহাজ। এ যে মসলার চেয়েও বহু মূল্যবান ‘সম্পদ’! তাই এই ‘সম্পদ’কে হাঁকিয়ে নেওয়া হয় দেবলের কুখ্যাত দাস-বাজারে। রোনাজারি করতে করতে এগিয়ে চলা এক নারী হাত থেকে ফেলে দিলো একটি রুমাল।রুমালের ভাঁজ খুলতেই জ্বলজ্বল করে উঠল তাজা রক্তে-লেখা মাত্র চারখানি শব্দের ছোট্ট চিঠি-‘আর্সিলিন নাজদা, ইয়া আমিরাল-মু’মিনীন-হে বিশ্বাসীদের-নেতা, বাহিনী পাঠান’। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। মুসলিম মা-বোনদের উদ্ধার ও তাদের সম্মানে আঘাতের বদলা নিতে তরুণ সেনাপতি মুহাম্মাদ বিন কাসিম ভারতবর্ষে হাজির। শুরু হলো সিন্ধু-অভিযান।‘দুর্বার’-এ উঠে এসেছে সেই অভিযানের দুর্দান্ত বর্ণনা। কেবলমাত্র ইতিহাসের কাটখোট্টা ধারা-বিবরণী নয়, বরং গল্পের আবরণে তুলে ধরা হয়েছে ভারত-উপমহাদেশে মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিবৃত্ত। ঈমানের তেজে বলীয়ান হয়ে দুর্ধর্ষ রাজপুত যোদ্ধাদের পরাজিত করার দারুণ এক উপাখ্যান। তেমনই চমকপ্রদ এক উপাখ্যানে আপনাদের সাদর আমন্ত্রণ।
Related products
আধুনিক কালের খেলাধুলা ও বিনোদন : ঈমান ধ্বংসের প্রাচীন ফাঁদ
আমল ধ্বংসের কারণ
ছোটদের নবি-রাসূল সিরিজ (৬ খণ্ড)
থামুন! পথ দেখাবে কুরআন
© 2026 Thebookcenterbd All rights reserved











Reviews
There are no reviews yet.