সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-21%

দুঃখের পরে সুখ

Original price was: ৳ 240.00.Current price is: ৳ 190.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Dukkher Pore Sukh
by Imam Ibnu Abid Duniya
Author: ইমাম ইবনু আবিদ দুনইয়া
Publisher: মাকতাবাতুল আসলাফ
Category: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Edition: 1st Published 2019
Number of Pages: 160
Country: Bangladesh
Language: Bangla

Description

মুহাম্মাদ ইবনু আমর থেকে বর্ণিত, আম্বাসা ইবনু সাঈদ বলেন, আমরা উমর ইবনু আবদুল আযীয রাহিমাহুল্লাহ-এর কাছে তাকে বিদায় জানাতে গেলাম। বিদায় জানিয়ে যখন চলে আসছি তখন তিনি দুইবার ‘আম্বাসা’ বলে ডাক দিলেন। আমি ফিরে আবার তাঁর কাছে গেলে তিনি আমাকে বললেন, ‘বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। কারণ, তুমি যত সুখেই থাকো না কেন, মৃত্যুর স্মরণ তোমার ভেতর দুঃখের আবেশ জাগাবে। এমনিভাবে তুমি যত দুঃখেই থাকো না কেন, তা তোমার ভেতর সুখের আবেশ জাগাবে।’ দুঃখকে আমরা সবাই অপছন্দ করি, সুখই আমরা কামনা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে দুখ আসেই সুখকে আনন্দময় করতে। যে জীবনে দুঃখ বলে কিছু নেই, সেই জীবনের সুখের কোনো স্বাদ নেই। বিতৃষ্ণার। দুখে ভরা এই পৃথিবীতে কীভাবে আপনি সুখের সাথে পার করে দিতে পারবেন, হাজারোর প্রেসারর মাঝে কীভাবে আপনি বিনম্রচিত্তে দুনিয়াটা কাটাবেন, সেই দিকনির্দেশনা পূর্ববর্তীদের জীবনী থেকে সংকলন করা হয়েছে বক্ষ্যমাণ “দুঃখের পরে সুখ” বইটিতে। অনুবাদকের কলাম থেকে: এটি ইবনু আবিদ দুনইয়া রাহ. এর ‘আল-ফারাজু বা’দাশ শিদ্দাহ’ গ্রন্থের অনুবাদ। জালালুদ্দীন সুয়ুতী রাহ. এই বইটির সংক্ষেপণ করেন এবং তার সাথে নিজের পক্ষ থেকে আরও বেশ কিছু বর্ণনা যুক্ত করে ‘আল-আরাজ’ নামে একটি গ্রন্থ লেখেন। তো আমি অনুবাদে যেসব পিডিএফ থেকে সাহায্য নিয়েছি তার একটাতে সুয়ুতী রাহ. এর সংক্ষেপিত বইটিতে যেসব বর্ণনা অতিরিক্ত ছিলো সেগুলো আলাদাভাবে পরিশিষ্ট আকারে প্রদান করা হয়েছে। আমিও “দুঃখের পরে সুখ” এই বইতে পরিশিষ্ট-১ হিসেবে সেখান থেকে কবিতা ছাড়া অন্যান্য বর্ণনাগুলো এনেছি। পরিশিষ্ট-২ তে দুঃখ-দুশ্চিন্তা দূর করা বিষয়ক হাদীসে যেসব দুআ বর্ণিত হয়েছে সেগুলো সংকলিত করেছি। যাতে কেউ আমল করতে চাইলে সহজে তা আমল করতে পারেন।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “দুঃখের পরে সুখ”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account