চুরি করুন শিল্পীর মতো বইটিতে আছে জীবন-বদলে-দেওয়া ১০টা নিয়ম। নিয়মগুলো আপনার ভেতরের শিল্পীকে জাগিয়ে তুলবে। জীবনকে রাঙিয়ে তুলবে নতুন রঙে, আরও ক্রিয়েটিভ করে। একেবারে মৌলিক বলে দুনিয়ায় আসলে কিছু নেই। অন্যের কাজ থেকে শেখা, তাদের প্রভাবকে আপন করে নেওয়া—এটা স্বাভাবিক। অন্যের কাজগুলো ঘাঁটুন, নতুন করে ভাবুন, নিজের মতো করে সাজান। দেখবেন, নিজের রাস্তাটা পেয়ে গেছেন। আজ যাকে নিছক শখ ভাবছেন, কাল হয়তো সেটাই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় কাজ। ‘যা জানেন, তা নিয়ে লিখুন’—পুরোনো এই বস্তাপচা কথা ভুলে যান। বরং, যে বইটা আপনি নিজে পড়তে চান, সেটাই লিখুন। যে সিনেমাটা দেখতে মন চায়, সেটাই বানিয়ে ফেলুন। রোজকার সাদামাটা জীবনে একটু ‘বোরিং’ হওয়ার ঝুঁকি নিন। নিজের কল্পনা আর কাজের জগতে আপনি হয়ে উঠবেন দুর্দান্ত। আপনি যদি নিজের ভেতরের ক্রিয়েটিভ মানুষটিকে জাগিয়ে তুলতে চান এবং নতুন আইডিয়ায় কাজ করতে আগ্রহী হন, তাহলে চুরি করুন শিল্পীর মতো বইটি অবশ্যই আপনার সংগ্রহে রাখা উচিত।
Reviews
There are no reviews yet.