লেখক : ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র)
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : আল হাদিস
পৃষ্ঠা : 48, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বিশাল ভাণ্ডার থেকে সালাফে সালিহিনরা যুগে যুগে বিষয়ভিত্তিক হাদিস সংকলন করেছেন। তাঁদের অন্যতম শ্রেষ্ঠ সংকলনগুলোর মধ্যে অন্যতম হলো ‘চল্লিশ হাদিস’ নামক সিরিজ, যা ইসলামের মৌলিক শিক্ষা সংরক্ষণ ও প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রত্যেক সালাফের সংকলিত ‘চল্লিশ হাদিস’ গ্রন্থের নিজস্ব বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ছিল। তাঁদের এই প্রচেষ্টার অন্যতম সেরা সংকলন হলো ইমাম নববি (রাহিমাহুল্লাহ)-এর সংকলিত ‘চল্লিশ হাদিস’ পুস্তিকাটি। এটি ইসলামের মৌলিক বিধান, নৈতিকতা, আখলাক ও ঈমানি শক্তির সারনির্যাস হিসেবে বিবেচিত। ইমাম নববি (রাহিমাহুল্লাহ) তাঁর সংকলনে ইসলামের মূলনীতি, হালাল-হারাম, উত্তম চরিত্র, আল্লাহর প্রতি তাকওয়া এবং পরকালের সফলতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিসগুলো নির্বাচন করেছেন। এই সংকলনটি দীনের মূল কাঠামোকে বোঝার জন্য এক অনন্য উপহার।তার সংকলিত হাদিসগুলো শুধু ইলম অর্জনের জন্য নয়, বরং আমল করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মাহ যুগে যুগে এই সংকলন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন গঠন করেছে।
Related products
আপনি যখন মা
আমি কি তোমাদের জানিয়ে দেবো না?
মাদরাসায় পড়েও আরবী পারিনা কেন
হিজাবের বিধিবিধান
© 2026 Thebookcenterbd All rights reserved










Reviews
There are no reviews yet.