ভারতীয় কমিকস জগতের কিংবদন্তি স্রষ্টা প্রাণ কুমার শর্মা-এর সেরা সৃষ্টি “চাচা চৌধুরী সমগ্র ১” এখন একত্রে বোর্ড বাঁধাই সংস্করণে। মুম্বইয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান স্যর জে জে স্কুল অফ আর্টস থেকে স্নাতক হওয়ার পরে। চারপাশের জগৎ পর্যবেক্ষণ করে ‘মিলাপ’ পত্রিকায় একটি নিয়মিত কমিক ফিচার বানানো শুরু করে, প্রাণের কর্মজীবন শুরু হয়। সমাজের প্রতিটি ক্ষুদ্রবিবরণ ছিল তাঁর চিত্রকলার ক্যানভাস। তিনি বিশ্বাস করতেন, হাসি এমন একটি সার্বজনীন ভাষা যা মানুষের মধ্যে বিভেদ দূর করে এবং মুখে হাসি ফোটায়। এই দর্শন বিশেষভাবে তাঁর সৃষ্ট চরিত্র ‘চাচা চৌধুরী’-তে ফুটে উঠেছে, যিনি প্রথম ‘লোটপট’ নামক জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিনে আত্মপ্রকাশ করেন। পরে, কমিকস জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আরও কয়েকটি চরিত্র তৈরি করেন- ‘বিল্লু’, ‘পিংকি’, ‘রাকা’, ‘রমন’, ‘শ্রীমতিজি’ এবং ‘ডাবু’-যেগুলি সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে। কার্টুনিস্ট প্রাণ ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন স্রষ্টা। তিনিই প্রথম ভারতীয় কার্টুনিস্ট, যাঁর কমিক স্ট্রিপগুলি ভারতের পাঁচটি ভাষায় ষাটটিরও বেশি পত্রিকায় প্রচারিত হয়েছে। যারা কমিকস ভালোবাসেন, নস্টালজিক স্মৃতি ফিরে পেতে চান কিংবা শিশুদের জন্য শিক্ষণীয় ও মজার বই খুঁজছেন—তাদের জন্য “চাচা চৌধুরী সমগ্র ১” একটি অসাধারণ সংগ্রহ।
Reviews
There are no reviews yet.