সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Buker Bhetor Ek Fali Rod
by Monjur Sa’d
Author: মনজুর সা’দ
Publisher: হসন্ত প্রকাশন
Category: সমকালীন উপন্যাস
Number of Page: 80
Country: Bangladesh
Language: Bangla
“বুকের ভেতর এক ফালি রোদ” আফজল সাহেব আর সহ্য করতে পারলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বললেন, “আপনারা সবাই যান আমার বাড়ি থেকে। আমার মেয়ের বিচার আমি করব। আপনাদের এত মাথা ঘামাতে হবে না। যান এখান থেকে, যান!” মানুষজন গজগজ করতে করতে উঠে দাঁড়াল। “হ, মাইয়া আকাম করব, আর বাপ আইছে তারে বাঁচাইতে। দেখমুনে সমাজ ক্যামনে মানে!” সবাই চলে যাওয়ার পর উঠোনটা আবার শান্ত হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। চারদিকে ঝিঁঝিঁ পোকা ডাকছে। আফজল সাহেব পিঁড়িতে বসা মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আলতো করে কাঁধে হাত রেখে ডাকলেন, ”মা রে…” তার গলাটা ধরে এল। মেহেবুবা বাবার দিকে তাকাল না। সে আকাশের দিকে তাকিয়ে রইল। মিলি আর বিলি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে ভয়ে ভয়ে মাকে দেখছে। তারা কিছুই বুঝতে পারছে না। তারা শুধু বুঝতে পারছে, তাদের মায়ের সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। মেহেবুবা তার পেটের ওপর হাত রাখল। এই পেটের ভেতর একটু একটু করে বড় হচ্ছে একটা অবাঞ্ছিত প্রাণ। যে প্রাণের কোনো বাবা নেই, কোনো পরিচয় নেই, কোনো ভবিষ্যৎ নেই। এই বাচ্চাটাকে সে কী বলে ডাকবে? শেখ সাঈদের ছেলে? নাকি সমাজের চোখে নিজের কলঙ্ক?
Related products
কেউ তাকে খুন করেছে
নূর (হার্ডকভার)
ফতোয়া লেখার কলাকৌশল
স্নেহময়ী
© 2026 Thebookcenterbd All rights reserved







Reviews
There are no reviews yet.