সুবিখ্যাত রামানন্দী-বৈষ্ণব শ্রীঅগ্রদাস আচার্যের শিষ্য শ্রীনাভদাস বা নাভাজী জন্মান্ধ হ’লেও পঞ্চম বর্ষ বয়সে দিব্যনেত্র লাভ করেছিলেন। তিনিই মূল হিন্দী ‘শ্রীশ্রীভক্তমাল’ গ্রন্থটির রচয়িতা। সেই হিন্দী মহাগ্রন্থটি পয়ারাদি বিবিধ ছন্দে বাংলায় অনুবাদ করেছিলেন পরম বৈষ্ণব শ্রীলালাদাস বাবাজী। সেই বাংলা ‘বৃহৎ স্ত্রীস্ত্রীভক্তমাল’ গ্রন্থের যে সংস্করণটি প্রথমে আমার হাতে আসে, সেটি খুব প্রাচীন না হ’লেও, প্রায় সত্তর বছর আগের মুদ্রণ। খুব উল্লেখযোগ্যভাবে না হ’লেও ঐ সংস্করণটির একটি বিশেষত্ব ছিল। মূল গ্রন্থটিকে অবিকৃত রেখে পাঠকের সংশয় নিরসনকল্পে স্থানে স্থানে প্রমাণ প্রয়োগ সংবলিত প্রাচীন গ্রন্থের এই সংস্করণটি অবশ্যই দুর্লভতা লাভ করেছিল। বলতে পারি, ধর্মরসপিপাসু বাঙালী পাঠকজনের উদ্দেশ্যে নিবেদিত শ্রীলাসদাস বাবাজীর সেই অমর কাব্যানুবাদটি “বৃহৎ স্ত্রীস্ত্রীভক্তমাল” এই সংস্করণের কল্যাণেও নিশ্চয়ই অপরিমেয় জনপ্রিয়তা লাভ করেছিল।
Reviews
There are no reviews yet.