সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: বিসিএস এনালাইসিস ৫২ তম
by Gazi Mizanur Rahman
Author: গাজী মিজানুর রহমান
Publisher: Authentic Publications
ISBN: 978-984-34-8108-5
Edition: 10th, October 16, 2026
Number of Pages: 1256
Country: Bangladesh
Language: Bangla/English
BCS Preliminary Analysis’ বইটি যেভাবে পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন-
স্টেপ-১: সর্বপ্রথম বইটির সূচিপত্র দেখে নিন। তাহলে আপনি পুরো বই সম্পর্কে একটি সম্যক ধারণা পাবেন।স্টেপ-২: সর্বশেষ অনুষ্ঠিত বিসিএসের প্রশ্ন সমাধান দেখুন। তাহলে, পরিবর্তিত পরিস্থিতিতে বিসিএস প্রশ্নের প্যার্টন ও ট্রেন্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।
স্টেপ-৩: নতুন প্রশ্ন প্যাটার্ন দেখার পর বিসিএস (সাধারণ বিষয়াবলি) সিলেবাস দেখুন। সিলেবাসটি বেশ ভালোভবে দেখুন।
স্টেপ-৪: সিলেবাস দেখার পর এই বইয়ে প্রদত্ত ‘BCS MCQ Question Analysis’ খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন কয়েকবার করে। বিগত সালের Question Analysis দেখার পর আপনি সহজে বুঝতে পারবেন সিলেবাসে প্রদত্ত কোন টপিকগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কোন টপিকগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ; কোন টপিকগুলো পরীক্ষার জন্য না পড়লেও চলবে। এখানে উল্লেখ্য যে, বইটিতে Question Analysis অংশে বিগত সালে বিভিন্ন টপিক থেকে আসা প্রশ্নগুলো আলাদাভাবে যোগ করে দেয়া হয়েছে টপিকভিত্তিক, যেন আপনি দেখেই অনায়াসে বুঝতে পারেন কোন টপিক মোট কতটি প্রশ্ন এসেছে।
স্টেপ-৫: Question Analysis দেখার পর আপনি যদি মনে করেন যে, আপনি শতভাগ বুঝে ফেলেছেন আপনাকে কী পড়তে হবে আর কী বাদ দিতে হবে; তাহলে আপনি ভুল করবেন। কেননা, ৫-ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতে বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলির অংশে আগে যে টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসতো, এখন কিন্তু একটি প্রশ্নও আসবে না; এমন অনেক টপিক রয়েছে। তাছাড়া, ৫-ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতে বাংলাদেশ বিষয়াবলির অংশে বেশ কিছু নতুন টপিক যুক্ত করেছে পিএসসি, যেগুলো আগের সিলেবাসে ছিল না; কিন্তু বর্তমানে টপিকগুলো বেশ গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশ বিষয়াবলি-ই নয়, বাংলা সাহিত্যে-ও খ্যাতনামা কিছু ইসলামপন্থী লেখক ছিল যাদের থেকে আগে প্রশ্ন তেমন আসতো না, এখন থেকে বিসিএস-সহ বিভিন্ন নিয়োগ তাদের ওপর বেশি প্রশ্ন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং কিছু ইসলাম বিদ্বেষী লেখকের ওপর আগে প্রশ্ন আসলেও এখন আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো, এখন এখন এসব দেখার পর হয়তো বেশ চিন্তায় পড়ে গেছেন, তাহলে এখন কীভাবে প্রস্তুতি নিব? চিন্তার কোনও কারণ নেই, সেই চিন্তা ছেড়ে দিন ‘BCS Preliminary Analysis’ বইয়ের ওপর। বইটিতে যে সাজেশন দেয়া আছে, সেই সাজেশনটি ফলো করলে আশা করি অল্প সময়ে প্রস্তুতি গুছিয়ে নিতে পারবেন।
স্টেপ-৬: তো, এবার জেনে নেয়া যাক বইয়ের সাজেশনটি কীভাবে পড়বেন- বইয়ের সাজেশনটি থেকে ৬*, ৫*, ৪*, ৩* দেয়া টপিকগুলো ভালোভাবে অন্ততপক্ষে ২বার শেষ করুন। এই টপিকগুলো বুঝে বুঝে ভালোভাবে শেষ করতে পারলে আপনার প্রস্তুতি দুই-তৃতীয়াংশ শেষ হয়ে যাবে বলে আশা করা যায়
Related products
পূর্ববাংলার সমাজ ও রাজনীতি
| Title | : | Society and politics of East Bengal by Kamruddin Ahmed |
| Author | কামরুদ্দীন আহমদ | |
| Publisher | : | Mowla Brothers |
| Category | : | রাজনীতি বিষয়ক বই |
| ISBN | : | 984 410 297 9 |
| Edition | : | 3rd, Printing May 2022 |
| Number of Page | : | 182 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১তম (সাধারণ অংশ) ও ৫২তম
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ
© 2026 Thebookcenterbd All rights reserved















Reviews
There are no reviews yet.