বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি গাইডবুক “বেসিক ভিউ লিখিত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি (৫০তম লিখিত)”।৫০তম লিখিত প্রার্থীদের জন্য- প্রথমেই বলি, লিখিত পরীক্ষার ট্রাম্প কার্ড ৩টি সাবজেক্ট। গণিত, বিজ্ঞান ও ইংরেজি। ইংরেজিতে ১২০+, গণিত ও বিজ্ঞানে ৭৫%+ নম্বর সাধারণ ক্যাডারের জন্য উপযুক্ত নম্বর। পাশাপাশি বাংলা, বাংলাদেশ ও আন্তর্জাতিকে ৫৮-৬০% নম্বর পেলেই চলবে (যেহেতু কোটা নাই)। তাই প্রথমেই ঐ তিনটি সাবজেক্টে ৭৫% সময় রাখবেন। আপনি পরেরবার প্রিলি নাও টিকতে পারেন এমন ভেবে লিখিত প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। ছোট খাটো সব কাজ বাদ দিন। দরকার হলে লোন করে বসে বসে ৪২ দিন পড়েন। মনে রাখবেন ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা ঘুম আর ২/৩ ঘণ্টা খাওয়া ও প্রার্থনা ছাড়া বাকী ১৪/১৫ ঘণ্টা শুধুই লিখিত নিয়া চিন্তা থাকবে। পার্ট টাইম জব, টিউশন বাদ দিবেনই। মনে রাখবেন যে ১২ হাজার+ টিকেছে তার মধ্য থেকে ৪৬তম ক্যাডার ও অন্যান্যদের বাদ দিলে প্রতি ৫ জনে ১ জন ক্যাডার এবং অন্তত ১ জন নন ক্যাডার জব পেতে পারেন। পত্রিকায় ডুবে থাকতে হবে। সব পাতা, সব ছবি, সব খবর পড়তে হবে। ড্যাটার খাতা বানিয়ে তাতে অর্থ ও বাণিজ্য, সারাবিশ্ব ও প্রথম পাতা থেকে প্রাপ্ত তথ্য তারিখসহ লিখে রাখতে হবে। দরকার হলে কেটে গাম দিয়ে রাখতে হবে। [প্রথম আলো, বণিক বার্তা ও স্টার ভালো হেল্পফুল হবে। অর্থ ও বাণিজ্য পাতায় বেশি গুরুত্ব দিবেন] কোন সাবজেক্টে বেশি উইক থাকলে। ধরুন, ম্যাথ, বিজ্ঞান বা জিকে নিয়ে সমস্যা থাকলে ওসবের নোটের জন্য MENTOR দেখে প্রাইভেট পড়ুন। আপনি নিজে নিজে ৬০ পাবার যোগ্য হলে একজন মেন্টরের হেল্প নিলে ৫-৭ বেশি পাবেন এবং প্রস্তুতিও সহজ হবে ইংশাআল্লাহ্ । পরীক্ষার খাতা যারা ভালোভাবে মূল্যায়ন করে থাকে সেখানে পরীক্ষা দিন। বাংলাদেশ ও আন্তর্জাতিকের জন্য নাঈমের কাছে বা তার চেয়ে ভালো বুঝে এমন অভিজ্ঞ কারো কাছে পরীক্ষা দিন। “বেসিক ভিউ লিখিত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি” শুধু একটি বই নয়; এটি বিসিএস লিখিত পরীক্ষায় সাফল্যের একটি কার্যকর টুল
Reviews
There are no reviews yet.