বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব জিয়াউর রহমান-কে নিয়ে রচিত বিশ্লেষণধর্মী গ্রন্থ “বাংলাদেশের আরেক নাম জিয়াউর রহমান”। জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম এম মনসুর রহমান, মা জাহানারা খাতুন। স্ত্রী বেগম খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর পর, যিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তাঁদের দুই সন্তান, তারেক রহমান বড় ছেলে এবং আরাফাত রহমান কোকো ছোট ছেলে। অত্যন্ত দুঃখের বিষয়, ছোট ছেলে অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আইকন জিয়াউর রহমানকে মানুষ প্রথম জানতে পারে ১৯৭১ সালের মার্চ মাসে ইথারে ভেসে আসা কণ্ঠস্বর থেকে। সে সময় একজন সামরিক কর্মকর্তার কণ্ঠ পুরো জাতিকে নারা দিয়েছিল, উদ্দীপ্ত করেছিল স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে। স্বাধীনতার পর জিয়ার উত্তরণ ঘটে কালজয়ী রাষ্ট্রনায়ক হিসেবে। স্বাধীনতার আহ্বান এবং স্বাধীনতা যুদ্ধে জিয়ার ভূমিকা স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সর্বময় ক্ষমতা করায়ত্ত করেছিলেন, তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের গণমানুষ অংশগ্রহণ করেছিলো এবং তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন এক নির্ভীক সৈনিক, যার নাম জিয়াউর রহমান। “বাংলাদেশের আরেক নাম জিয়াউর রহমান” কেবল একটি জীবনীগ্রন্থ নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
Reviews
There are no reviews yet.