সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-8%

আর্টিস্টরা কি করে?

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 185.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Artists Ra Ki Kore?
by Kurt Vonnegut
Author: কার্ট ভনেগাট
Publisher: বাছবিচার বুকস
Category: আত্ম উন্নয়ন ও মোটিভেশন
Edition: 1st Published 2026
Number of Pages: 96
Country: Bangladesh
Language: Bangla

Description

আর্টিস্টরা কি করে? আপনাদের তো আগেই বলছি, আমার এক খাইষ্টা চাচা ছিল ড্যান নামে, সে বলতো যুদ্ধ হইতে ফিরা আসার আগে একটা ছেলে সত্যিকারের পুরুষ হইতে পারে না। আর আমার এক ভালো চাচাও ছিল, নাম অ্যালেক্স। সে আমারে বলতো, জীবনে যখন একটু সুন্দর মুহূর্ত আসে—তা হইতে পারে স্রেফ একটা গাছের ছায়ায় এক গ্লাস ঠাণ্ডা শরবত খাওয়ার মত মুহূর্ত – সে তখন একটু খাইমা বইলা উঠতো, “এইটা যদি সুন্দর না হয়, তাইলে সুন্দর কি?” উনি যদি এমনে বারবার, মাসে পাঁচবার কি ছয়বার আমাদের এইটা মনে না করাইতেন, আমরা হয়তো কখনো একটু খাইমা খেয়ালও করতাম না জীবন মাঝেমাঝে কি সুন্দর মুহূর্ত দেয় আমাদের! হয়তো আমার এই ভালো চাচা অ্যালেক্স আপনাদের কারো মধ্যে রইয়া যাবে, আর হয়তো আপনারাও মাঝেমাঝে থামবেন, আশেপাশে তাকায়া বলবেন, “এই যদি সুন্দর না হয়, তাইলে সুন্দর কি?” একাডেমিক ডিগ্রি দিয়া কি কেউ জীবনে বড়লোক আর ফেমাস হইতে পারছে? কয়েকটা নজির হয়তো আছে। আপনি অবশ্যই হাতেগোনা কয়েকজন সেলিব্রিটির নাম কইতে পারবেন যারা কলেজ ডিগ্রি নিয়া বের হইছে। কিন্তু বেশিরভাগ গ্র্যাজুয়েটই, তা যেইখানেরই হোক না কেন, তাদের পরিচিতি সাধারণত জাতীয় পর্যায়ে যাইতে পারে না। এবং তারা সাধারণত এর বদলে পায় মোটামুটি অঙ্কের একটা স্যালারি, বা অল্পস্বল্প খ্যাতি, অথবা, আরো দুঃখের বিষয়, কেউ কেউ হয়তো জীবনে অবজ্ঞা ছাড়া কিছুই পায় না। সময়ের সাথে সাথে দেখবেন, আপনাদের অনেকের নিয়তিই এমন হইয়া ঠেকছে। অনেকের, সবার না। আপনারা অনেকেই নিজের কমিউনিটিরে আরো স্ট্রং কইরা তুলতে কাজ করবেন, অনেক সম্পর্ক বিল্ড করবেন। প্লিজ যদি এমন হয়, তাইলে নিজের সেই নিয়তিটারে ভালোবাসেন। কারণ এই দুনিয়ায় আপনার কমিউনিটি, আপনার কাছের লোকেরাই শুধু গুরুত্বপূর্ণ। আর ধারণা করি আপনাদের প্রত্যেকের চাওয়ার জিনিসগুলার মধ্যে অন্যতম হইলো টাকাপয়সা আর সত্যিকারের প্রেম। আমি বলতেছি কেমনে অনেক টাকা কামাইবেন: প্রচুর পরিশ্রম করেন। আমি বলতেছি কিভাবে প্রেম পাবেন: সুন্দর জামাকাপড় পরবেন আর সবসময় হাসিখুশি থাকবেন। আর লেটেস্ট সব গানগুলার লিরিক্স মুখস্থ রাখবেন। কার্ট ভনেগাট যারা আত্মউন্নয়ন, সৃজনশীলতা, জীবনবোধ ও অনুপ্রেরণামূলক সাহিত্য পড়তে ভালোবাসেন, তাদের জন্য আর্টিস্টরা কি করে? হতে পারে চমৎকার একটি বই।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “আর্টিস্টরা কি করে?”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account