সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Alllah-ke Bhalobashun
by Muhammad Saleh Al-Munajjid
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Publisher: হুদহুদ প্রকাশন
Category: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Edition: 1st Published, 2021
Number of Pages: 96
Country: Bangladesh
Language: Bangla
আল্লাহকে ভালোবাসুন—মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ রচিত এই গ্রন্থ আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি ভালবাসা বৃদ্ধির জন্য অনন্য দিকনির্দেশনা প্রদান করে। বান্দা ভালোবাসা ভয় ও আশা নিয়ে আল্লাহর দিকে এগিয়ে যায়। ভালোবাসা হচ্ছে মাথাস্বরূপ আর ভয় ও আশা হচ্ছে দু’টি ডানাস্বরূপ। এ ভালোবাসার জন্যই প্রতিযোগীগণ প্রতিযোগিতা করেন। এর দিকেই আমলকারীগণ ছুটে চলেন। এর প্রতিই নিবেদিত হন প্রেমিকগণ। ভালোবাসার মৃদুমন্দ বায়ুর সুবাসেই সুরভিত হন ইবাদতকারীগণ। এ ভালোবাসাই অন্তরের শক্তি। রূহের খোরাক। চোখের শীতলতা। প্রাণের আনন্দ। মস্তিষ্কের আলো। হৃদয়রাজ্যের সৌধ। আশা-আকাঙ্ক্ষার চূড়া। প্রত্যাশা ও বাসনার শিখর। জীবনে প্রাণের সঞ্চার। প্রাণে জীবনসঞ্চার। এ ভালোবাসাপূর্ণ জীবন থেকে যে বঞ্চিত হয়েছে, সে তো বলা যায় মৃতদেরই একজন। ভালোবাসা এমন এক আলো, যে তা হারিয়েছে সে অন্ধকারের সমুদ্রে নিমজ্জিত ব্যক্তির ন্যায়। ভালোবাসা এমন এক আরোগ্য, যে তা হাতছাড়া করেছে তার অন্তরে যাবতীয় রোগের জায়গা করে দিয়েছে। ভালোবাসা এমন এক স্বাদ ও আনন্দ, যে তা লাভে সক্ষম হয়নি তার জীবন দুঃখ-কষ্ট ও বেদনায় পূর্ণ এক আখ্যান। এ ভালোবাসা ঈমান-আমলের রূহ। ঈমান ও আমল যখন এ ভালোবাসা থেকে মুক্ত হয়, তখন তা হয়ে যায় নিথর নিশ্চল প্রাণহীন এক দেহের ন্যায়। সুতরাং, স্বাগতম তাকে যে ভালোবাসার এ স্তরে উন্নীত হতে পেরেছে। আল্লাহ-র দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ও আপনাদের সকলকেই সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন। অনেক মানুষই আল্লাহর ভালোবাসার দাবি করে, অথচ তারা জানতেই পারেনি এই ভালোবাসার আলামত কী? এর পদ্ধতি ও তরীকাই বা কী? কী এর ফলাফল? তাই প্রিয় পাঠক! আপনার সামনে অন্তরের এই মহান আমল সম্পর্কে কিছু আলোচনা পেশ করা হল। যেন আল্লাহ আমাদের ও আপনাদের প্রত্যেককে এ মহান আমলের তাওফীক দান করেন।
আমীন।
Related products
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
আসাদ সাম্প্রতিক MCQ সারাবছর (আগস্ট ২০২৬)
| Title | : | Asad Latest MCQ One Year (July 2026 – July 2026) by Md. asaduzzaman |
| Author | : | মোঃ আসাদুজ্জামান |
| Publisher | : | ছন্দ পাবলিকেশন্স |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | August 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
সেল্ফ প্রিপারেশন গণিত
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.