পুরকৌশল বিভাগের পরীক্ষার্থীদের বিভিন্ন চাকুরীর পরীক্ষায় প্রস্তুতির জন্য এই সহায়িকাটি তৈরি করা হয়েছে। “জরুরত, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ সহায়িকা” “বইটিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অপ্রয়োজনীয় জিনিস পরিহার করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিস অন্তর্ভুক্ত করতে, যেন পরীক্ষার্থীদের টাকার সঠিক মূল্যায়ন (Value for Money) হয়। এই উদ্দেশ্যেই সাধারণ জ্ঞানের প্রশ্ন যেহেতু প্রতি বছর পরিবর্তন হয় সেহেতু বিগত সালের নিয়োগ পরীক্ষার শুধুমাত্র কারিগরি প্রশ্নগুলো নিয়ে এসেছি। বাজারে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা বিষয়ক যথাযথ কোন বই নেই এবং যেগুলো আছে সেগুলোও ভারতীয় স্ট্যান্ডার্ডে তৈরি বিধায় গুছানো প্রস্তুতি নিতে বেগ পেতে হয়। আলহামদুলিল্লাহ, আমি ২০১৯ সালের এলজিইডি, ইইডি এবং এইচইডির নিয়োগ পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ হই। কিন্তু এর জন্য আমাকে অনেক বেগ পেতে হয়েছে। আমি আশা করি আমার অভিজ্ঞতালব্ধ সাজেশন সবার প্রস্তুতিকে সহজ করবে। তাই যারা পলিটেকনিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য “সকল সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ সহায়িকা” বইটি একটি নির্ভরযোগ্য ও “Value for Money” সহায়ক বই।
Reviews
There are no reviews yet.