সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সু,ন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Alimder Ma
by Mufti Qayyim Zaheer Ahmad Milli
Author: মুফতী কাইয়্যিম যহীর আহমাদ মিল্লী
Publisher: আল ইরফান পাবলিকেশন
Category: মহীয়সী নারী জীবনী
Edition: 1st Published, 2026
Number of Pages: 128
Country: Bangladesh
Language: Bangla
“আলিমদের মা” হযরত আদম আ. ও হযরত হাওয়া আ.-এর পর পৃথিবীতে আগত প্রত্যেক মানুষকেই মাতৃগর্ভের পবিত্র ও সুরক্ষিত পথ অতিμম করে আসতে হয়। প্রত্যেক নবজাতক, সে পুত্র হোক কিংবা কন্যা শৈশবের দুগ্ধপানকাল সাধারণত মায়ের কোলে এবং শৈশবের প্রাথমিক সময়গুলো মায়ের সান্নিধ্যেই অতিবাহিত করে। এ কারণেই বলা হয়, মায়ের কোলই শিশুর প্রথম মাদরাসা ও প্রকৃত তারবিয়াতগাহ। এটিও আমাদের নিত্যদিনের পর্যবেক্ষণ ও বাস্তব সত্য যে, মায়ের কথা ও কাজ, অভ্যাস ও আচরণ, চালচলন ও চরিত্র, অনুভূতি ও আবেগ, নৈতিকতা ও চিন্তাধারা, তাকওয়া ও পবিত্রতা, লজ্জাশীলতা ও সতীত্ব, আল্লাহভীতি ও খাশিয়াত, ইবাদাত ও আনুগত্য সন্তানের সমগ্র জীবনে গভীর প্রভাব ফেলে। মা যত বেশি নেকসীরত ও পবিত্র স্বভাবের হন, সন্তানও তত বেশি আল্লাহভীরু ও নেক বান্দা হিসেবে গড়ে ওঠে। এ কথাও বহু আগে থেকেই সুপরিচিত যে, প্রত্যেক সফল ব্যক্তির পেছনে কোনো না কোনো নেক নারী বিশেষ ভূমিকা পালন করেন।তিনি হতে পারেন বোন, মা, কন্যা কিংবা স্ত্রী। সংক্ষেপে বলা যায়, প্রত্যেক প্রভাবশালী, সম্মানিত, সফল ও বিজয়ী মানুষের পেছনে কোনো না কোনো নারীর ব্যক্তিত্বগঠনমূলক অবদান থাকে। বিশেষত মায়ের গঠন ও তারবিয়াতের ভূমিকা সূর্যের আলোর ন্যায় স্পষ্ট। মাতৃত্বের মর্যাদা, সন্তান প্রতিপালন এবং আদর্শ পরিবার গঠনে আগ্রহী পাঠকদের জন্য আলিমদের মা একটি শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক বই।
Related products
আধুনিক কালের খেলাধুলা ও বিনোদন : ঈমান ধ্বংসের প্রাচীন ফাঁদ
আমার দুআ আমার যিক্র [ফ্লাশকার্ড]
কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস
মাদরাসায় পড়েও আরবী পারিনা কেন
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.