সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-33%

আল-কুরআনের বিজ্ঞানকণিকা

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 135.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Al-Qur’aaner Biggankonika
by Shahriyar Sharif
Author: শাহরীয়ার শরীফ
Publisher : দি স্কাই পাবলিশার্স
Category : কুরআন বিষয়ক আলোচনা
Edition : 1st Published 2026
Number of Page: 48
Country : Bangladesh
Language : Bangla

Description

“আল-কুরআনের বিজ্ঞানকণিকা” আল-কুরআন হচ্ছে আল্লাহ’র বাণী। আল্লাহর বাণী পৃথিবীর সবার জন্য, তাই আল-কুরআন সবার জন্য। কুরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, তবে এর মধ্যে বিজ্ঞানের অনেক কথা আছে। বিজ্ঞান নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা আল-কুরআনের আলোচ্য বিষয় নয়। এমন নয় যে আল-কুরআন বিজ্ঞান শেখানোর ক্লাস নেবে। আল-কুরআন আপনাকে বিজ্ঞান শেখাতে আসেনি। এসেছে আল্লাহ তা’আলা-র সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তা’আলা বিজ্ঞানবিষয়ক অনেক কথাই বলে দিয়েছেন যেন মানুষ তা নিদর্শন হিসেবে পেয়ে চিন্তাভাবনা করতে পারে। বিজ্ঞানও যেহেতু আল্লাহ’র সৃষ্টি কাজেই আল-কুরআনে বিজ্ঞানবিষয়ক আয়াত থাকবে বলাই বাহুল্য। বৈজ্ঞানিকদের গবেষণা নিত্য পরিবর্তনশীল। বৈজ্ঞানিকরা বহু ক্ষেত্রেই অকাট্য এবং চূড়ান্ত ফয়সালায় পৌঁছতে পারেনি এবং পারে না। অনেক সময় তারা যে যে সিদ্ধান্তে পৌঁছে, সেটাও বৈজ্ঞানিকদেরই বিপরীত গবেষণার ফলে সংশয়পূর্ণ এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে। আল-কুরআন যেসব বিজ্ঞানের বাণী উচ্চারণ করেছে ১৪০০ বছর আগে, ১৪০০ বছর পরে এসেও সেসব কথার কোনো ভুল ধরতে পারেনি বৈজ্ঞানিকরা। একেবারে অত্যাধুনিক বিজ্ঞান যা জানতে পেরেছে সেসব অবলীলায় লেখা আছে আল-কুরআনে, যেন পাথরে খোদাই। আল-কুরআনের সকল বিজ্ঞানবিষয়ক আয়াতের কথা এই বইয়ে বলা হয়নি। সময় এবং সুযোগের অভাবে অনেক আয়াত বাকি রয়ে গেল। এছাড়াও আল-কুরআনে আরও অনেক বিজ্ঞানবিষয়ক আয়াত রয়ে গেছে যার অর্থ এবং ব্যাখ্যা পর্যন্ত এখনও আধুনিক বিজ্ঞান পৌঁছতে পারেনি, এখনও নাগাল পায়নি। এই শব্দটিই কেন এই জায়গায় বসল? কেন অন্য কোনো শব্দ বসল না? আরও তো শব্দ ছিল। প্রায় সমার্থক কিন্তু অন্য একটি শব্দ কোনো জায়গায় বসলেই কিন্তু বিজ্ঞানীদের পক্ষে আজ এসে আল-কুরআনের ভুল ধরার রাস্তা খুলে যেত। কিন্তু তা হয়নি। একেবারে যেন লোহা গলিয়ে ছেপে দেওয়া হয়েছে অমোঘ সত্য। অনেকেই আছে যারা আল-কুরআনের কথা নিজের বিবেক-বুদ্ধির নিরিখে এবং বিজ্ঞানের নিরিখে বিচার করতে চায়। এরূপ অহংকারীদের জন্যও রাস্তা খোলা রেখেছে আল-কোরআনের বিজ্ঞানের কথাগুলো। যে আয়াতগুলোর অর্থ আজ আমরা জানতে পেরেছি হতে পারে ভবিষ্যতের বিজ্ঞান দ্বারা তা আরো খুঁটিনাটি সহ আরো উত্তমভাবে আসবে এবং তখন আমাদের জ্ঞান আরো পূর্ণ হবে। বর্তমানে মানুষ কর্তৃক অর্থ জানতে না পারা আয়াতগুলোও মহাসমারোহে একদিন তাদের রহস্য উদ্‌ঘাটন করবে। কুরআনের বিজ্ঞানবিষয়ক আয়াত, আল্লাহর সৃষ্টির নিদর্শন এবং জ্ঞানচর্চার নতুন দিগন্ত সম্পর্কে জানতে আল-কুরআনের বিজ্ঞানকণিকা হতে পারে আপনার সংগ্রহের একটি আগ্রহজাগানিয়া বই।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “আল-কুরআনের বিজ্ঞানকণিকা”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account