সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: advance food and nutrition
by professors shahin ahmed
Author: অধ্যাপক শাহীন আহমেদ
Publisher: আইডিয়াল বুকস ঢাকা
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (গার্হস্থ্য বিজ্ঞান)
ISBN: 9848379142
Edition: 2022
Number of Pages: 436
Country: Bangladesh
Language: Bengali
খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়টি বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে বইটির চাহিদা ও গ্রহণযোগ্যতা আমাকে বইটিতে নতুন নতুন বিষয়, তথ্য ও অধ্যায় সংযোজনে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান ও মাস্টার্স কোর্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন-খাদ্য বিজ্ঞান (Food Science), খাদ্য প্রক্রিয়াজাতকরণ (Food Processing), পথ্যবিদ্যা (Dietetics) ও গণপুষ্টির (Community Nutrition) উপর সাম্প্রতিক গবেষণা ও বিজ্ঞানভিত্তিক তথ্য সংযোজন করা হয়েছে। এজন্য বইটিকে “উচ্চতর খাদ্য ও পুষ্টিবিজ্ঞান” নামকরণ করা হয়েছে। স্বাধীনতার চল্লিশ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশের জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশের এখনো পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থা আশংকাজনক। যদিও শিশু ও মাতৃমৃত্যুর হার কিছুটা কমেছে, তবুও শিশু ও মায়ের স্বাস্থ্য এখনো ঝুঁকিপূর্ণ। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের ফলাফলে বলা হয়েছে যে অপুষ্টির শিকার একজন কিশোরী মা কম ওজনের শিশুর জন্ম দেয়। এই সন্তান রোগগ্রস্ত, খর্বকায় ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, কিশোরী বয়সেও সে অপুষ্টির বোঝা বয়ে থাকে এবং আরেকটি অপুষ্টি শিশুর জন্ম দেয়। এভাবে অপুষ্টির দুষ্টচক্র পারিবারিকভাবে চলতে থাকে। দেশের তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা জীবনের প্রতিটি পর্যায়ে পিছিয়ে পড়ছে, প্রাপ্ত বয়সেও অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখতে পারছে না। অপুষ্টির কারণে বাংলাদেশকে প্রতি বছর ৭-৮ হাজার কোটি টাকার ক্ষতি গুণতে হচ্ছে। USAID ও দেশিয় যৌথ গবেষণা প্রতিবেদনে সমস্যা সমাধানে স্বাস্থ্য ও পুষ্টি খাতে বিনিয়োগ ও সম্প্রচার বাড়ানো আবশ্যক বলে মত দিয়েছে। শুধুমাত্র শ্রেণিকক্ষের পাঠদানে সীমিত না রেখে বিভিন্ন পেশা ও প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক বিষয়ের উপর জ্ঞান থাকা আবশ্যক। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ বাড়াতে হবে প্রতিটি ক্ষেত্রে। খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বাংলা ভাষায় লেখা বই-এর সংখ্যা নেই বললেও চলে। সে ক্ষেত্রে এই বইটি কিছুটা অবদান রাখতে পারবে বলে আশা করি। বইটি বাংলাদেশের পথে প্রান্তরে অপুষ্টিতে আক্রান্ত মা ও পুষ্টিহীন শিশুদের জন্য উৎসর্গ করা হয়েছে- এই আশায় যে একদিন তারা সুস্থ ও সুন্দর জীবনের অধিকারী হবে। “উচ্চতর খাদ্য ও পুষ্টিবিজ্ঞান” বইটি প্রকাশের বিভিন্ন পর্যায়ে উৎসাহ ও সহযোগিতার জন্য প্রকাশককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে বইখানির মান উন্নয়নে যে কোনো গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সাদরে গ্রহণ করবো।
শাহীন আহমেদ
Related products
Ideal Cadet College Digest
অ্যাসিওরেন্স সাব-ইন্সপেক্টর অব পুলিশ ও সার্জেন্ট নিয়োগ গাইড
| Title | : | Assurance Sub-Inspector of Police |
| Author | অ্যাসিওরেন্স সম্পাদনা পর্ষদ | |
| Publisher | : | Assurance Publications |
| Category | : | নিয়োগ সহায়িকা |
| Edition | : | 5th, March 2026 |
| Number of Page | : | 820 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
আইডিয়াল ক্যাডেট কলেজ ভর্তি গণিত (পরিক্ষা ২০২৭)
| Title | : | Ideal Cadet College admission Guide Math (Exam 2027) |
| Author | : | মোঃ মাকসুদুল আলম, মোহাম্মদ মিজানুর রহমান |
| Publisher | : | আইডিয়াল প্রকাশনী |
| Category | : | ৭ম - ৮ম বই ও সহায়ক |
| Edition | : | 21th, February 2026 |
| Number of Page | : | 840 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
মিহির’স জিকে ফাইনাল সাজেশন (জুলাই ২০২৬)
| Title | : | Mihir's GK Final Suggestion (july 2026) by M.A. Mottalib Mihir |
| Author | : | এম এ মোত্তালিব মিহির |
| Publisher | : | Mihir's Publication |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 28th, July 2026 |
| Number of Pages | : | 184 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
© 2026 Thebookcenterbd All rights reserved
















Reviews
There are no reviews yet.