সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Abraham
by Bruce Feiler
Author: ব্রুস ফাইলার
Publisher: রোদেলা প্রকাশনী
Category: ইতিহাস ও ঐতিহ্য
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla
ব্রুস ফেইলার ‘অব্রাহাম’ বইয়ে যুদ্ধ, সংঘাত এবং ধর্মীয় বিভেদে জর্জরিত বর্তমান পৃথিবীতে শান্তির উৎস হিসেবে একজন ‘আদি পিতা’র অনুসন্ধান করে দেখিয়েছেন বর্তমান বিশ্বের ৩টি প্রধান একেশ্বরবাদী ধর্ম, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম যাঁকে তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু বা ‘পিতা’ হিসেবে গণ্য করে, তিনি হলেন ইব্রাহিম (আ.) বা আব্রাহাম। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এই একটি মানুষের উত্তরাধিকার বহন করছে। কিন্তু লেখক দেখিয়েছেন, এই একই মানুষটি কীভাবে বিবাদের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন। বইটি কয়েকটি প্রধান ভাগে বিভক্ত। লেখক ইব্রাহিম (আ.)-এর জন্মস্থান মেসোপটেমিয়া থেকে শুরু করে ফিলিস্তিনের হেবরন পর্যন্ত ভ্রমণ করেছেন। তিনি প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে ইব্রাহিমের যে বর্ণনা আছে, তার মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ করেছেন। ইসমাইল (আ.) ও ইসহাক (আ.), যাঁদের বংশধররা আজ একে অপরের ঘোর প্রতিপক্ষ লেখক দেখিয়েছেন, বাইবেল ও কুরআনে তাঁদের মধ্যকার সম্পর্কের ভিন্ন ভিন্ন বয়ান থাকলেও, বাবার মৃত্যুর সময় তাঁরা কীভাবে পাশাপাশি দাঁড়িয়েছিলেন। ইহুদি ধর্ম কীভাবে ইব্রাহিমকে তাদের জাতিগত পিতা হিসেবে দেখে, খ্রিস্টধর্ম কীভাবে তাঁকে বিশ্বাসের মডেলে পরিণত করেছে এবং ইসলাম কীভাবে তাঁকে একজন খাঁটি মুসলিম বা একনিষ্ঠ আল্লাহর অনুসারী বা আল্লাহর বন্ধু হিসেবে সংজ্ঞায়িত করে, তার একটি চমৎকার তুলনামূলক আলোচনা এখানে রয়েছে। ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকার প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার মাঝে দাঁড়িয়ে লেখক প্রশ্ন তুলেছেন, আমরা কি আমাদের অভিন্ন শিকড় বা ‘কমন রুট’ খুঁজে বের করতে পারি? লেখক ইব্রাহিম (আ.)’কে একটি জলধারের সাথে তুলনা করেছেন, যা মাটির নিচ দিয়ে সবার অজান্তে বয়ে চলেছে। লেখক বলতে চেয়েছেন, ইব্রাহিম (আ.) কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নন, তিনি সবার আদি পিতা। বইটি শেষ হয় একটি আশা নিয়ে। লেখক দেখিয়েছেন, যদিও রাজনীতি ও উগ্রবাদ আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে, কিন্তু ‘ইব্রাহিম (আ.)-এর সন্তান’ হিসেবে আমাদের মাঝে আজও একে অপরকে ক্ষমা করার এবং পাশাপাশি দাঁড়ানোর একটি সুযোগ অবশিষ্ট আছে।
Related products
অভিশপ্ত ইহুদী জাতির নব্য ইতিহাস (২য় খন্ড)
ইসলামী ব্যাংক (ভুল প্রশ্নের ভুল উত্তর)
তাওহিদের মূলনীতি ২য় খণ্ড
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা
© 2026 Thebookcenterbd All rights reserved














Reviews
There are no reviews yet.