সহজ কুরআন ২য় খণ্ড
আসিফ সিবগাত ভূঞা
সহজ কুরআন লেখার উদ্দেশ্য সম্পর্কে লেখক সহজ কুরআন প্রথম খণ্ডে বলে দিয়েছেন। দ্বিতীয় খণ্ডে মোট ২১টি সুরা নিয়ে কাজ করা হয়েছে। প্রথম খণ্ডের ১৬টি সুরা বাদ দিয়ে ৩০তম পারার বাকি সব সুরা এই খণ্ডে নিয়ে আসা হয়েছে। সুতরাং কুরআনের শেষ পারার সব সুরা পাঠকগণ এ দুই খণ্ডে পেয়ে যাচ্ছেন (তা ছাড়া প্রথম খণ্ডে কুরআনের প্রথম সুরা ফাতিহার ব্যাখ্যা রয়েছে)। আমাদের লক্ষ্য থাকবে পরবর্তী খণ্ডগুলোতে আগে কুরআনের ২৭, ২৮ ও ২৯তম পারা নিয়ে কাজ শেষ করা ইনশা আল্লাহ। এরপর আমরা প্রথম পারা থেকে শুরু করে (সুরা ফাতিহা বাদ দিয়ে) ২৬তম পারা নিয়ে কাজ করব।
পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, এভাবে পেছন থেকে শুরু করে তারপর কেন সামনে যাওয়া হচ্ছে। কারণ, কুরআনের বর্তমান ক্রমানুযায়ী যে সুরাগুলো আছে সেভাবে ব্যাখ্যা না করে যে সুরাগুলো প্রথম দিকে মক্কায় অবতীর্ণ হয়েছে, লেখক সেগুলোর ব্যাখ্যা আগে আনতে চান। প্রথম দিকে অবতীর্ণ সুরাগুলো সাধারণত আকারে ছোট এবং কুরআনের কপিতে এদের অবস্থান শেষের দিকে। কিন্তু এ সুরাগুলোই আমাদের বেশি পরিচিত এবং এগুলোতে ইসলামের প্রাথমিক প্রস্তাবনাগুলো সবচেয়ে কাব্যিক ও সাহিত্যিকভাবে বর্ণিত হয়েছে। এদের আগে বুঝে নিলে পরবর্তী সময়ে অবতীর্ণ (কিন্তু কুরআনে আগে স্থান পাওয়া) বড় বড় সুরা অনুধাবন করতে সুবিধা হবে।
এভাবে কুরআন শেখা কোনো আনকোরা পদ্ধতি নয়। সাহাবিগণ নিজেরাও এ পদ্ধতিতে কুরআন শিখেছেন এবং অন্যদেরও পরামর্শ দিয়েছেন। প্রথমে অবতীর্ণ এবং কুরআনে শেষে স্থান পাওয়া ছোট সুরাগুলো আগে ভালো করে অনুধাবন করে এরপর বড় বড় সুরায় হাত দেওয়াটা আল্লাহর রাসুল (সা.) নিজেও শিখিয়েছেন সাহাবিদের এবং সাহাবিরা সেটাই অনুসরণ করেছেন।
সহজ কুরআন ২য় খণ্ড
৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 320.00Current price is: ৳ 320.00.
সহজ কুরআন ২য় খণ্ড
By (author) আসিফ সিবগাত ভূঞা

Related products
Question Bank
TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2023 – Third Year (Paperback)
ইন্ট্রাপ্রেনিউর
এমপ্লয়াবিলিটি
কন্টেন্ট রাইটিং এর মহারাজা
প্রোডাক্টিভ প্রোগ্রামার
বিশ্ববিদ্যালয় ছাত্রদের লাইফ ম্যানেজমেন্ট প্যাকেজ
মুমিনের ক্যারিয়ার ভাবনা:
কেমন হবে একজন খাঁটি মুমিনের ক্যারিয়ার? কী হবে তার জীবনের লক্ষ? ক্যারিয়ার মানেই আমরা বুঝি টাকা এবং সম্মান। ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ সম্মান খোঁজে, ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ টাকা খোঁজে। কিন্তু ক্যারিয়ারের মধ্য দিয়ে সম্মান খোঁজা, ক্যারিয়ারের মধ্য দিয়ে টাকা খোঁজা, এটা মুমিনের লক্ষ হতে পারে না। কারণ, মুমিন বিশ্বাস করে, টাকা আসে আল্লাহ তাআলার কাছ থেকে। রিজিক আসে আল্লাহ তাআলার কাছ থেকে এবং সম্মানও আসে আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা রিজিকেরও মালিক, সম্মানেরও মালিক। এটা আল্লাহ তাআলা যে কাউকে ক্যারিয়ার ছাড়াই দিতে পারেন, এটা আমাদের বিশ্বাস। সুতরাং আমাদের ক্যারিয়ারটা হবে অন্যান্য মানুষের চেয়ে আলাদা। একজন মুমিনের ক্যারিয়ার হবে মূলত দুইটা উদ্দেশ্যে, একটা হচ্ছে দাওয়াহ, আরেকটা হচ্ছে, সাদাকাহ। একজন মুমিন উপরে উঠবে, অনেক উপরে উঠবে। একজন মুমিন সম্পদ উপার্জন করবে, অনেক সম্পদ উপার্জন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার লক্ষ্য থাকবে দুইটা। একটা হচ্ছে, সদাকাহ করা, এবং দুই নম্বরে হচ্ছে, দাওয়াহ করা। দ্বীনের দাওয়াহ করা। মানুষের কাছে দ্বীনটাকে উপস্থাপন করা।ভালোবাসার চাদর:
পারসোনাল ব্র্যান্ডিং ফর প্রফেশনাল সাকসেস:
বিশেষ গুণের কারণে, বিশেষ কর্মের কারণে, বিশেষ অবদানের কারণে একজন মানুষ জন অন্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে, তখন সে পারসোনাল ব্র্যান্ড হয়ে ওঠে। একজন সফল পারসোনাল ব্র্যান্ড হাজার হাজার মানুষের মধ্যে বিশেষ একজন হতে পারে। প্রত্যেক মানুষের সফল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষমতা থাকা সত্বেও প্রত্যেক মানুষ পারসোনাল ব্র্যান্ড হয়ে উঠতে পারে না। কারণ, বেশিরভাগ মানুষের পারসোনাল ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কোনো ধারণাই নেই। পারসোনাল ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে অজ্ঞতার কারণে অনেক মানুষ নিজের মূল্যবোধ নষ্ট করে নিজের ব্র্যান্ড ইমেজ হারিয়ে ফেলে। সেজন্য খুব কম মানুষই সফল পারসোনাল ব্র্যান্ড হয়ে ওঠে অন্য মানুষের জীবনে অবদান রাখতে পারে। জীবনে সফলতা অর্জন করতে চাওয়া মানুষের মধ্যে অধিকাংশই জানে না সফলতা অর্জনের কারণগুলো, জানে না নিজেকে অথেনটিক পারসোনাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার টেকনিক। ‘পারসোনাল ব্র্যান্ডিং ফর প্রফেশনাল সাকসেস’ বইটিতে পারসোনাল ব্র্যান্ডিং এর এ টু জেড উপাত্তগুলো তুলে ধরা হয়েছে। কর্পোরেট দুনিয়ার সেরা উদ্যোক্তা, সিইও, সেলিব্রেটিদের পারসোনাল ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার কৌশল ও মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।এপিটাফ:
উস্তাদ মুহাম্মাদ হুবলস। অস্ট্রলিয়ান দাঈ। প্রচন্ডভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিতে পারেন। জাহিলিয়াত থেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা, বস্তুবাদি যান্ত্রিক আটপৌরে জীবনে হাঁপিয়ে উঠা এই আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেওয়া, জান্নাতের পথে চলার সীমাহীন শক্তি যোগাতে এই উস্তাদের তুলনা তিনি নিজেই। . উস্তাদের লেকচার অবলম্বনেই এই বইটি। বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছ তা ভয়াবহ। ফিতনার সময় চলছে। আমাদের অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা। তার মধ্যে অন্যতম মুসলিম পরিবারে জন্মেও উম্মাহর একটা বড় অংশ্যই এখনও কাফেরদের লাইফ স্টাইলে চলে। অনেকসময় আমরা বুঝি যা করছি ভুল করছি, এটা সঠিক পথ নয়, কিন্তু ভুলের সেই চক্র থেকে বের হতে পারি না। তখন আমাদের একটি ধাক্কার দরকার পড়ে। এমন কিছু যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দিবে। বস্তুবাদ, চোখ ধাঁধানো আলোর এই মোহের জগৎ নিমিষেই ভেঙে গুড়িয়ে দিবে। এই বইটি সেই ধাক্কা হিসেবে কাজ করবে এই আমাদের বিশ্বাস।স্টেপস ফর কর্পোরেট লিডারশিপ অ্যান্ড ক্যারিয়ার পাথ
© 2026 Thebookcenterbd All rights reserved
Reviews
There are no reviews yet.