সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Joltoronger Jhilmil
by Israt Jahan Inshita
Author: ইসরাত জাহান ইন্শিতা
Publisher: রূপসী বাংলা
Category: ভৌতিক ও অতিপ্রাকৃত গল্প
Edition: 1st Published 2026
Number of Page: 167
Country: Bangladesh
Language: Bangla
জলতরঙ্গের দোলায় যেমন আলোর খেলা, তেমনি জীবনের গভীরে মানুষের অনুভূতির কত রূপ—কখনো মায়ায় মাখামাখি, কখনো স্মৃতির গভীর বেদনা। “জলতরঙ্গের ঝিলমিল” এই বইয়ের প্রতিটি গল্প যেন সময়ের সেইসব স্তরকে অনুধাবন করায়, যেখানে আবেগ আর বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায়।‘একজোড়া নূপুর’-এর ঝংকার থেকে ‘রেডক্লিফ বর্ডার’-এর সীমানা পেরানো ভালোবাসা; ‘বেতার তরঙ্গে’ অজানা শ্রোতার জন্য গাওয়া গান থেকে ‘অক্ষরডানা’-য় ডায়েরির পাতায় লুকানো অপূর্ণ প্রেম—প্রতিটি গল্পই আলাদা, প্রতিটি গল্পই যেন চেনা। শহুরে ফ্ল্যাটের সিগারেটের ধোঁয়া আর গ্রামের ভাঙা চালের নীচে বৃষ্টি—সবখানেই ছড়িয়ে আছে ভালোবাসার অগণিত রূপ। “জলতরঙ্গের ঝিলমিল” এই বইয়ের গল্পগুলো শুধু পড়ার জন্য নয়; এগুলো অনুভবের। জীবনের নানা রং, নানা ঘাত-প্রতিঘাত, নানা প্রশ্ন আর তার অমীমাংসিত উত্তরগুলোর মাঝে দাঁড়িয়ে আছে কিছু মানুষ—যাদের মধ্যে হয়তো পাঠক নিজেকেও খুঁজে পাবে।ভালোবাসা, হারানো, পাওয়া, অপেক্ষা, আর বেঁচে থাকার অদ্ভুত সংগ্রাম—সবকিছু মিলিয়ে জলতরঙ্গের ঝিলমিল এক অনবদ্য সংকলন।
Related products
ইকবাল : সত্যসন্ধানের কবি
গদ্যসংগ্রহ শহীদ কাদরী
জোছনা মেখো রোদ
বাস্তুখোঁজ
© 2026 Thebookcenterbd All rights reserved












Reviews
There are no reviews yet.