অন্তরমহল
By (author)আলিয়া আজাদ
অন্তরমহল মানসিক এবং মানবিক– এই দুটো বিষয় খুব কাছের। মানসিক সমস্যার সাথে মানবিক গুণাবলি থাকা-না থাকার একটা বিশেষ যোগ আছে। সাধারণত অনেক সময় যুগের সাথে তাল মিলিয়ে লাভ-লোকসানের হিসাব করেই আমরা মানবিক গুণাবলির প্রতি আগ্রহী হই। কারণ আমরা সরাসরি এর দ্বারা হওয়া লাভ-ক্ষতি দেখতে পাই না। এটা অন্তরাল থেকে আমাদেরকে সাহায্য করে ভালো থাকতে। এটা মানুষের অন্তর গঠনের কারিগর, মানসিক স্বাস্থ্য ভালো রাখার হাতিয়ার। প্রত্যেকটা মানুষের মৌলিক কিছু মানদণ্ড থাকে, যা তার পরিবারিক শিক্ষা। মানুষ কোনো পরিস্থিতিতেই বিবেকহীন হতে পারে না। এটা তার মৌলিক গুণাবলির অংশ। যেমন, একজন মানুষ চাইলেই সব দান করে দিতে পারবে না বা খুব খারাপ হতে পারবে না। তার ভালো বা মন্দ হওয়ার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে। এই অন্তরমহলের খবর আমরা কেউ জানি না। আমাদের মনে কখন কী ধরনের পরিবর্তন হয় তা বোঝা কঠিন। মনের কোন কষ্ট বা আনন্দ জীবনের কোন ঘটনার সাথে জুড়ে আছে তা একটা রহস্যই বটে। একই মানুষের অনেক রূপ। তবে একটা নির্দিষ্ট ছকের বাইরে আমরা কেউ যেতে পারি না। এই নির্দিষ্ট ছক যার যার সত্তা। কখনো কখনো আমাদের নিজস্ব ভাবনা অবাক করে দেয়, কখনো ভয় পাইয়ে দেয়, কখনো আবার সামলেও নেয়। পরিবেশ, পরিস্থিতি, অভিজ্ঞতার বলয়ে তা পরিবর্তিত হয়। সমাজ, সংস্কৃতির প্রয়োজনে তা ভিন্ন রূপ ধারণ করে। এই পরিবর্তন লক্ষ্য করে আয়ত্তে আনা খুব সহজ বিষয় নয়। এই দক্ষতার খোঁজ করা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের মনের মাঝে অনেক অনুভূতি, আবেগ, বিশ্বাসের খেলা চলে। যে পরিবার বা পরিবেশে আমরা বড়ো হই, সেখান থেকে কিছু নীতিবোধ শিখি, যা আমাদের পথচলার পাথেয় হয়। ছোটোবেলার সেই বোধ আমাদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া শেখায়। অন্তরালের অদেখা-অচেনা বোধগুলো জেনে তা নিয়ন্ত্রণের ক্ষমতা কী করে অর্জন করা যায় এবং কী করে জীবনকে আরও সুন্দর ও সফলভাবে পরিচালিত করা যায়, তার ব্যাখ্যাই দেবে ‘অন্তরমহল’। অন্তরমহল
অন্তরমহল
৳ 200.00 Original price was: ৳ 200.00.৳ 160.00Current price is: ৳ 160.00.
অন্তরমহল
আলিয়া আজাদ
মানসিক এবং মানবিক– এই দুটো বিষয় খুব কাছের। মানসিক সমস্যার সাথে মানবিক গুণাবলি থাকা-না থাকার একটা বিশেষ যোগ আছে। সাধারণত অনেক সময় যুগের সাথে তাল মিলিয়ে লাভ-লোকসানের হিসাব করেই আমরা মানবিক গুণাবলির প্রতি আগ্রহী হই। কারণ আমরা সরাসরি এর দ্বারা হওয়া লাভ-ক্ষতি দেখতে পাই না। এটা অন্তরাল থেকে আমাদেরকে সাহায্য করে ভালো থাকতে। এটা মানুষের অন্তর গঠনের কারিগর, মানসিক স্বাস্থ্য ভালো রাখার হাতিয়ার। প্রত্যেকটা মানুষের মৌলিক কিছু মানদণ্ড থাকে, যা তার পরিবারিক শিক্ষা। মানুষ কোনো পরিস্থিতিতেই বিবেকহীন হতে পারে না। এটা তার মৌলিক গুণাবলির অংশ। যেমন, একজন মানুষ চাইলেই সব দান করে দিতে পারবে না বা খুব খারাপ হতে পারবে না। তার ভালো বা মন্দ হওয়ার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে। এই অন্তরমহলের খবর আমরা কেউ জানি না। আমাদের মনে কখন কী ধরনের পরিবর্তন হয় তা বোঝা কঠিন। মনের কোন কষ্ট বা আনন্দ জীবনের কোন ঘটনার সাথে জুড়ে আছে তা একটা রহস্যই বটে। একই মানুষের অনেক রূপ। তবে একটা নির্দিষ্ট ছকের বাইরে আমরা কেউ যেতে পারি না। এই নির্দিষ্ট ছক যার যার সত্তা। কখনো কখনো আমাদের নিজস্ব ভাবনা অবাক করে দেয়, কখনো ভয় পাইয়ে দেয়, কখনো আবার সামলেও নেয়। পরিবেশ, পরিস্থিতি, অভিজ্ঞতার বলয়ে তা পরিবর্তিত হয়। সমাজ, সংস্কৃতির প্রয়োজনে তা ভিন্ন রূপ ধারণ করে। এই পরিবর্তন লক্ষ্য করে আয়ত্তে আনা খুব সহজ বিষয় নয়। এই দক্ষতার খোঁজ করা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের মনের মাঝে অনেক অনুভূতি, আবেগ, বিশ্বাসের খেলা চলে। যে পরিবার বা পরিবেশে আমরা বড়ো হই, সেখান থেকে কিছু নীতিবোধ শিখি, যা আমাদের পথচলার পাথেয় হয়। ছোটোবেলার সেই বোধ আমাদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া শেখায়। অন্তরালের অদেখা-অচেনা বোধগুলো জেনে তা নিয়ন্ত্রণের ক্ষমতা কী করে অর্জন করা যায় এবং কী করে জীবনকে আরও সুন্দর ও সফলভাবে পরিচালিত করা যায়, তার ব্যাখ্যাই দেবে ‘অন্তরমহল’।
Related products
TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2023 – Third Year (Paperback)
আমার হজ
এক পলকে গিট ও গিটহাব
ক্যারিয়ার এক্সসিলেন্স
ক্যারিয়ার ভাবনায় বই
সেলফ কনফিডেন্স:
আমরা মুসলিম। মুসলিম হিসেবে আমরা কিছু মৌলিক বিশ্বাস এবং আদর্শ ধারণ করি। আমাদের এই বিশ্বাস মোতাবেকই আমরা আমাদের জীবন পরিচালনা করি। তাই আত্মবিশ্বাস অর্জনের যেসব পদ্ধতি আছে, তার চেয়ে আমাদের অনুসৃত পদ্ধতি ভিন্ন হবে। আমরা তা নিরূপণ ও অনুসরণ করব আমাদের আদর্শের আলোকে। সেক্যুলার চিন্তাবিদরা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বশীল সত্তা মনে করেন। মানুষের যাবতীয় চাহিদা পূরণ করাটাকেই তারা জীবনের মূল উদ্দেশ্য মনে করেন। অন্যদিকে ইসলামি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আমরা কেবলই আল্লাহর দাস। তাঁর দেওয়া বিধান অনুসরণ করে তাঁর সন্তুষ্টি অর্জন করাটাই হলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য।ক্যারিয়ার হ্যাকস:
প্রশিক্ষণ, পড়াশোনা, আর অভিজ্ঞতা থেকে যত শিখছি ততই মনে হচ্ছে ইশ এই জিনিসগুলো যদি আরো আগেই শিখতে পারতাম তাহলে হয়তো ক্যারিয়ারে আরেকটু ভাল পজিশনে থাকতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, ক্যারিয়ারে তোমার ভাল পজিশনিং এর জন্য যা যা দরকার তাই থাকছে এই বইটিতে। ব্রিটিশ কাউন্সিলের একটি সমিক্ষা বলছে প্রায় ৪৭ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠি বেকার। তোমার অবস্থানটি এই ৪৭ শতাংশের মধ্যে দেখতে না চাইলে এখন থেকেই শুরু করতে হবে তোমার ক্যারিয়ার পরিকল্পনা ও প্রস্তুতি। কিভাবে করবে? কোত্থেকে শুরু করবে? কি কি করবে? এগুলোর উত্তর নিয়েই বইটি।স্ট্রেস ম্যানেজমেন্ট
চাপে নেই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর । বিভিন্ন কর্পোরেট হাউসে বিক্রয় কর্মীদের নানারকম স্ট্রেস সামলাতে হয়, স্ট্রেস সামলাতে হয় বিভাগীয় প্রধান থেকে একজন সিইওকে । উদ্যোক্তাদের চাপের কোনো শেষ নেই । আবার যারা নতুন ক্যারিয়ার তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ব্যাটে-বলে হচ্ছে না, তাদের চাপও কম নয় । ব্যক্তিজীবনে সম্পর্কের টানাপোড়েন থেকেও অনেকে চাপে ভোগেন ।
এই বই যারা পড়বেন তার অন্তত ১০ শতাংশ পাঠক যদি হ্যাকস গুলো অনুসরণ করে উপকৃত হন, চাপ সামলানোর কৌশল রপ্ত করে সন্তুষ্ট জীবন খুঁজে পান, তবেই আমার লিখার স্বার্থকতা ।আমি জীবনে মূলত পারপাস পেছনে কাজ করি । এই বই সেই পারপাসের একটা অংশ ।
মুমিনের ক্যারিয়ার ভাবনা:
কেমন হবে একজন খাঁটি মুমিনের ক্যারিয়ার? কী হবে তার জীবনের লক্ষ? ক্যারিয়ার মানেই আমরা বুঝি টাকা এবং সম্মান। ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ সম্মান খোঁজে, ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ টাকা খোঁজে। কিন্তু ক্যারিয়ারের মধ্য দিয়ে সম্মান খোঁজা, ক্যারিয়ারের মধ্য দিয়ে টাকা খোঁজা, এটা মুমিনের লক্ষ হতে পারে না। কারণ, মুমিন বিশ্বাস করে, টাকা আসে আল্লাহ তাআলার কাছ থেকে। রিজিক আসে আল্লাহ তাআলার কাছ থেকে এবং সম্মানও আসে আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা রিজিকেরও মালিক, সম্মানেরও মালিক।গ্রাফিক ডিজাইন (পার্ট ওয়ান)
সাইবার অপরাধনামা
স্টেপস ফর কর্পোরেট লিডারশিপ অ্যান্ড ক্যারিয়ার পাথ
© 2026 Thebookcenterbd All rights reserved
Reviews
There are no reviews yet.