সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
Facebook Instagram Youtube
the book cente rbd
Hotline : 09639154154
Login / Register
2 items ৳ 625.00
the book cente rbd
2 items ৳ 625.00
Menu
  • লেখক
  • বিষয়
  • প্রকাশক
  • বইমেলা ২০২৫
  • HSC ও ভর্তি প্রস্তুতি
  • ইসলামি বই
  • ইংরেজি সাহিত্যের বই
  • ইংরেজি বই
  • Weekly Bestseller Ebook
  • Shop
Menu
  • লেখক
  • বিষয়
  • প্রকাশক
  • বইমেলা ২০২৫
  • HSC ও ভর্তি প্রস্তুতি
  • ইসলামি বই
  • ইংরেজি সাহিত্যের বই
  • ইংরেজি বই
  • Weekly Bestseller Ebook
  • Shop
“দ্যা অ্যালকেমিস্ট” has been added to your cart. View cart
-20%
Awaiting product image
কিছু অংশ পড়ুন
×
Click to enlarge
Home প্রকাশক আদর্শ প্যারাময় লাইফের প্যারাসিটামল
Placeholder
পৌরুষ, যৌনতা আর লিঙ্গ-রাজনীতি ৳ 400.00 Original price was: ৳ 400.00.৳ 320.00Current price is: ৳ 320.00.
Back to products
Placeholder
প্রচল ভাঙার ঢেউ ৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 240.00Current price is: ৳ 240.00.

প্যারাময় লাইফের প্যারাসিটামল

৳ 320.00 Original price was: ৳ 320.00.৳ 256.00Current price is: ৳ 256.00.

প্যারাময় লাইফের প্যারাসিটামল
By (author) ঝংকার মাহবুব
আমাদের তরুণ প্রজন্মের একটা বড় অংশ জীবনের একটা পর্যায়ে এসে হতাশ হয়ে পড়ে। কী করা উচিত, কীভাবে করা উচিত, সেটা নিয়ে তারা বিভ্রান্ত অবস্থায় থাকে। হতাশা থেকে জন্ম নেয় অনীহা, অনীহা থেকে ব্যর্থতা, আর ব্যর্থতা থেকে আবার হতাশা—এই ব্যর্থতার দুষ্টচক্রে আবর্তিত মানুষগুলোর বৃত্তকে ভাঙার জন্য নিরলস চেষ্টা করে চলেছেন ঝংকার মাহবুব। তার প্যারাময় লাইফের প্যারাসিটামল এমন আরেকটি প্রয়াস।
পুরো বইয়ে লেখক যেন তার কথা খুব কাছের কোনো ছোট ভাই বা বোনকে বলছেন। বইয়ে পাঠকের প্রতি সম্বোধনটাই বেশ চমকপ্রদ—একেবারেই কথ্য ভাষায়। দারুণ সব টুলস রয়েছে বইটিতে, যেগুলো নিজেকে যাচাই করার জন্য দারুণ সহায়ক হবে। অ্যাটেনশন চুরি হয়ে যাচ্ছে কি না সেই মিটার, সারা দিন কীভাবে কাটানো উচিত তার ঘণ্টাওয়ারি নকশা, জীবন, জীবনের যাচাইয়ে সূর্য আর মেঘের হিসাব, জীবনটা গঠনমূলক কাজে ব্যয় হচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে, তার হিসাব—এগুলো পাঠকের সঙ্গে বইটিকে আরও গভীরভাবে যুক্ত করে।
পৃষ্ঠাসংখ্যা দিয়ে এই বইয়ের বিস্তৃতি বোঝা যায় না। বইটি বহু তরুণকে অনুপ্রাণিত করুক, সেই শুভকামনা রইল।
চমক হাসান
গণিতপ্রেমী ও
R&D Engineer, Boston Scientific
California, USA

কিছু অংশ পড়ুন
Compare
Add to wishlist
Share:
  • Description
  • Reviews (0)
Description

প্যারাময় লাইফের প্যারাসিটামল
ঝংকার মাহবুব
আমাদের তরুণ প্রজন্মের একটা বড় অংশ জীবনের একটা পর্যায়ে এসে হতাশ হয়ে পড়ে। কী করা উচিত, কীভাবে করা উচিত, সেটা নিয়ে তারা বিভ্রান্ত অবস্থায় থাকে। হতাশা থেকে জন্ম নেয় অনীহা, অনীহা থেকে ব্যর্থতা, আর ব্যর্থতা থেকে আবার হতাশা—এই ব্যর্থতার দুষ্টচক্রে আবর্তিত মানুষগুলোর বৃত্তকে ভাঙার জন্য নিরলস চেষ্টা করে চলেছেন ঝংকার মাহবুব। তার প্যারাময় লাইফের প্যারাসিটামল এমন আরেকটি প্রয়াস।
পুরো বইয়ে লেখক যেন তার কথা খুব কাছের কোনো ছোট ভাই বা বোনকে বলছেন। বইয়ে পাঠকের প্রতি সম্বোধনটাই বেশ চমকপ্রদ—একেবারেই কথ্য ভাষায়। দারুণ সব টুলস রয়েছে বইটিতে, যেগুলো নিজেকে যাচাই করার জন্য দারুণ সহায়ক হবে। অ্যাটেনশন চুরি হয়ে যাচ্ছে কি না সেই মিটার, সারা দিন কীভাবে কাটানো উচিত তার ঘণ্টাওয়ারি নকশা, জীবন, জীবনের যাচাইয়ে সূর্য আর মেঘের হিসাব, জীবনটা গঠনমূলক কাজে ব্যয় হচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে, তার হিসাব—এগুলো পাঠকের সঙ্গে বইটিকে আরও গভীরভাবে যুক্ত করে।
পৃষ্ঠাসংখ্যা দিয়ে এই বইয়ের বিস্তৃতি বোঝা যায় না। বইটি বহু তরুণকে অনুপ্রাণিত করুক, সেই শুভকামনা রইল।
চমক হাসান
গণিতপ্রেমী ও
R&D Engineer, Boston Scientific
California, USA

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্যারাময় লাইফের প্যারাসিটামল” Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related products

-40%
Compare

Question Bank

প্রকাশক, দি বুক সেন্টার, ইংরেজি সাহিত্যের বই
৳ 360.00 Original price was: ৳ 360.00.৳ 216.00Current price is: ৳ 216.00.
Add to wishlist
Add to cart
Quick view
Placeholder
Compare

আগামেমনন (অনুবাদ অনিন্দ্য কৌশিক )

প্রকাশক, দি বুক সেন্টার, ইংরেজি সাহিত্যের বই
৳ 90.00
লেখক : অনিন্দ্য কৌশিক  (অনুবাদ )
প্রকাশনী : দি বুক সেন্টার
বিষয় : অনার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়: ইংরেজি বিভাগ
পৃষ্ঠা : 138, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2014
আইএসবিএন : 9789843331175, ভাষা : বাংলা
Add to wishlist
Add to cart
Quick view
-19%
Placeholder
Compare

আমার হজ

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 525.00 Original price was: ৳ 525.00.৳ 425.00Current price is: ৳ 425.00.
লেখক : আবুল হাসান মুহাম্মদ বাশার
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : ভ্রমণ
পৃষ্ঠা : 176, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, January 2024
আইএসবিএন : 9789849760887, ভাষা : বাংলা
‘আমার হজ’ গ্রন্থটিতে লেখকের অন্তর্নিহিত দর্শন এবং বিশ্বাসজাত উপলব্ধি পরতে পরতে ফুটে উঠেছে। গ্রন্থটি হজব্রতের অভিজ্ঞতার বর্ণনা হলেও এটিকে একটি ভ্রমণগ্রন্থ বললেও ভুল হবে না। তীব্র পর্যবেক্ষণ দৃষ্টিভঙ্গি এবং ভাষার সুনিপুণ দক্ষতায় তিনি সরাসরি চলে গিয়েছেন প্রসঙ্গের গভীরে। বইটিতে আত্মউপলব্ধি, আত্মপর্যালোচনা এবং আত্মপরিক্রমার মিশেলে তিনি নির্মাণ করছেন অবশ্যাম্ভাবী চিন্তার এক সরল জগৎ যা অচিরেই বিদ্বজ্জনের সামগ্রী হয়ে উঠবে।
Add to wishlist
Add to cart
Quick view
-21%
Placeholder
Compare

ক্যারিয়ার এক্সসিলেন্স

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 380.00 Original price was: ৳ 380.00.৳ 300.00Current price is: ৳ 300.00.
লেখক : কাজী তাফসিরুল ইসলাম
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835615, ভাষা : বাংলা
স্বপ্ন দেখা জরুরী। এমন স্বপ্ন দেখুন যেগুলো চোখ খোলা অবস্থায় দেখা যায়, যাতে আপনি সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন। এমন স্বপ্ন, যা আপনাকে ঘুমাতে দেয় না। স্বপ্ন দেখুন, যতই অসম্ভব বা অদ্ভুত মনে হোক, আশেপাশের সবাই বলুক এই স্বপ্ন বাস্তব না, তাও দেখুন, ততক্ষণ দেখুন, যতক্ষণ না সপ্ন টা আপনার বাস্তবতা হয়ে যায়। আমাদের অস্তিত্বের মূল ভিত্তি হল সপ্ন নিয়ে বেচে থাকা। তরুণরা তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে, এর থেকে ভয়ের আর কিছু হতে পারে না। স্বপ্ন এবং লক্ষ্য হলো জীবনের চালিকা শক্তি, এবং এই বইটি হলো সেই শক্তির মানচিত্র। আমি এই বইটি লিখেছি পরামর্শদাতার ভূমিকায়, যাতে আপনি আপনার সম্পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেন। ক্যারিয়ার এক্সেলেন্স” আপনাকে দেখাবে কিভাবে আপনার স্বপ্নগুলোকে অবিশ্বাস্য সম্ভাবনায় পরিণত করা যায়। এই বইটি আপনার সাথে ভাগ করবে লেখকের অভিজ্ঞতা
Add to wishlist
Add to cart
Quick view
-19%
Placeholder
Compare

ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনে পাইথনের ব‍্যবহার

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 580.00 Original price was: ৳ 580.00.৳ 470.00Current price is: ৳ 470.00.
লেখক : আকছাদুর রহমান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি
পৃষ্ঠা : 264, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849856511, ভাষা : বাংলা
আজকের ডিজিটাল যুগে ডেটার গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এমনকি ডেটাসংক্রান্ত পেশার জনপ্রিয়তার জন্য ডেটা সায়েন্স বিষয়টিকে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমেও চালু করা হচ্ছে। বিভিন্ন কোম্পানিতে ক্রেতাদের পছন্দ-অপছন্দ বোঝার জন্য ডেটা সংগ্রহ করে তার বিশদ ব্যাখ্যা বুঝে ও মূল্যায়ন করেই কোম্পানিগুলো তাদের নানাবিধ প্রোডাক্ট বানায়। তাই যদি আপনি কোনো ডেটা থেকে সহজেই কোনো প্যাটার্ন বানাতে পারেন বা আপনার বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করে যেকোনো সমস্যার সমাধানে পারদর্শী হন, তা হলে ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনিও প্রতিষ্ঠিত হতে পারেন। ডেটা অ্যানালাইসিসের গুরুত্ব আরও অনেক দিক থেকে বলা যেতে পারে : ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা : ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ক্রেতা ও প্রতিযোগী সংস্থার মনোভাব বোঝা সম্ভব হয় এবং তাই কোনো সংস্থার সম্ভাব্য সাফল্য বা ব্যর্থতাও অনুমান করা যায়। এছাড়াও ডেটা অ্যানালিসিসের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট বা ট্রেন্ড ভাইরাল হচ্ছে, কোন সিনেমা মানুষ পছন্দ করছে, এমনকি কোন সময়ে কোন লেখা পোস্ট করলে বেশি লোক দেখছে, তা-ও বোঝা সম্ভব হয়। অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে একটি ব্যবসা, প্রকল্প, বা প্রতিষ্ঠানের কাজের পারফরম্যান্স বৃদ্ধি করা যায়। এটি ব্যবসায় অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস দ্বারা পূর্বের তথ্য থেকে ভবিষ্যতের প্রজ্ঞান তৈরি করা যায়, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ভবিষ্যতে যে ধরনের পরিবর্তন হতে পারে তা অনুমান করা যায়। গবেষণা এবং নতুন উদ্ভাবন আবিষ্কার করতে সাহায্য করে : ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে নতুন উদ্ভাবন আবিষ্কার করা হয় যা গবেষণা, উদ্যোগ, এবং ব্যক্তিগত বা পেশাদার কাজে সাহায্য করে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করে : ডেটা অ্যানালাইসিস প্রাপ্ত তথ্য ও জ্ঞানের আলোকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা পর্যালোচনা করতে সাহায্য করে : ব্যক্তিগত সফলতা বা অর্জিত অভিজ্ঞতা দেখে ডেটা অ্যানালাইসিস করা হয় যাতে আমাদের জীবনেকে সঠিক এবং উপযোগী দিকে পরিচালিত করা যায়। মার্কেট রিসার্চে ব্যবহার করা হয় : পণ্য বা পরিষেবা উন্নত করতে, নতুন পণ্য বা সেবা উৎপাদন করতে, মার্কেটিং রিসার্চ করার জন্য ডেটা অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে, ডেটা অ্যানালাইসিস একটি ব্যবসা, গবেষণা, বা যেকোনো ধরনের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথে চলা, এবং সার্বিক সফলতা অর্জনে সাহায্য করতে ডেটা অ্যানালাইসিস অপরিহার্য। এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন করতে পাইথন ব্যবহার করা হয়। বিশেষ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেটা ভিজ্যুয়ালাইজেশনের গুরুত্বপূর্ণ কৌশলগুলো দেখানো হয়েছে। বইটিতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) হিসাবে ব্যবহার করা হয়েছে বহুল ব্যাবহৃত এবং ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষায়িত জুপিটার নোটবুক। প্রোগ্রামিং কৌশলগুলো রপ্ত করতে করতে ডেটা অ্যানালাইসিস ও ডেটা ভিজ্যুয়ালাইজেশনের দিকে এগিয়ে গেলে, আপনি বুঝতে পারবেন বইটি কীভাবে সিদ্ধান্ত গ্রহণের চাবিকাঠি হয়ে উঠছে এবং আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে যাচ্ছে। এই বইটি তাদের জন্য যারা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন শিখতে চান এবং ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হতে চান। এটির জন্য প্রাথমিক প্রোগ্রামিং জ্ঞান থাকা প্রয়োজন। তাই এই বইটি পড়ার আগে আমার লেখা ‘সবার জন্য পাইথন’ বইটি পড়ে নিলে ভালো হয়।
Add to wishlist
Add to cart
Quick view
-20%
Placeholder
Compare

দ্যা অ্যালকেমিস্ট

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 280.00 Original price was: ৳ 280.00.৳ 225.00Current price is: ৳ 225.00.
লেখক : পাওলো কোয়েলহো
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : সমকালীন উপন্যাস
পৃষ্ঠা : 120, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849597797
সত্যিই যদি মন থেকে কিছু চান,সেটা পাওয়া মোটেও অসম্ভব না। পাওলো কোয়েলহোর এই বইটিতে পাবেন এক রাখাল বালকের মন্ত্রমুগ্ধ অভিজ্ঞতা,যা আপনাকে নাটকীয়তা,হাসি ঠাট্টার মধ্যেও দিবে একটি গভীর অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি আপনাকে নিজের হৃদয়ের কথা শোনার আকুল আবেদন,নিজের স্বপ্নকে সত্যি করার,শত বাঁধা পেরিয়ে মনের চাওয়া মেটানোর উপাদান যোগাবে। কল্পনার জগতকে নাড়া দেওয়ার পাশাপাশি মিষ্টি এবং বৈচিত্র্যময় একটি গল্পের সাক্ষী হতে এখন পড়া শুরু করে দিন এই বইটি।
Add to wishlist
Add to cart
Quick view
-20%
Placeholder
Compare

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 300.00 Original price was: ৳ 300.00.৳ 240.00Current price is: ৳ 240.00.
লেখক : আহমেদ শামীম হাসান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন
পৃষ্ঠা : 88, কভার : হার্ড কভার
আইএসবিএন : 9789849760849
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার শুরু করা এখন তেমন একটা কঠিন না। কিন্তু ক্যারিয়ার শুরু করার পর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। কী শিখবো, কিভাবে শিখবো, কিভাবে ক্যারিয়ারে আরো ভালো করতে পারবো, কিভাবে সময়ের সাথে এই প্রতিযোগিতাপূর্ণ সেক্টরে টিকে থাকতে পারবো – এই বিষয়গুলো আমাদের অনেকেরই জিজ্ঞাসা। ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, টুল শেখার জন্য অনেক টিউটোরিয়াল, কোর্স আছে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে সফলতার জন্য কেবল এগুলো শেখাই যথেষ্ট না। এর সাথে দরকার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, সফট স্কিলস, লার্নিং টেকনিক, ক্যারিয়ারের ব্যাপারে সচেতনতা ইত্যাদি। দুঃখজনকভাবে এই দরকারী বিষয়গুলো নিয়ে তেমন একটা আলাপ হয় না বললেই চলে। অনেকে ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং ‘ঠেকে’ এই বিষয়গুলো আয়ত্ত করেন। অথচ ক্যারিয়ারের শুরুর দিকেই এই বিষয়গুলো জানা থাকলে আপনি ক্যারিয়ারে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন অনেকদূর। ইংরেজিতে এসব টপিকে বেশ কিছু বই থাকলেও বাংলায় সম্ভবত এটাই প্রথম। কিভাবে নতুন নতুন টুল-টেকনোলজির চক্করে নিজেকে আপ-টু-ডেট রাখবেন, কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নিত্যদিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন, কোন কোন বিষয়গুলো আপনাকে ক্যারিয়ার বুস্টে সাহায্য করবে – এরকম ভিন্ন ভিন্ন টপিকের ২০ টি লেখার সংকলন এই বইটি। একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, জব মার্কেটের প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সর্বোপরি আপনার ক্যারিয়ারে আরো এগিয়ে যেতে এই বইটি টনিকের মত কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
Add to wishlist
Add to cart
Quick view
-19%
Placeholder
Compare

সাইবার অপরাধনামা

প্রকাশক, অদম্য প্রকাশ
৳ 260.00 Original price was: ৳ 260.00.৳ 210.00Current price is: ৳ 210.00.
লেখক : আরিফ মঈনুদ্দীন
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি, কম্পিউটার হ্যাকিং
পৃষ্ঠা : 84, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition, 2023
আইএসবিএন : 9789849760863, ভাষা : বাংলা
তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার কারণে আমাদের দেশে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধ এখন নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার না জানার কারণে দিনকে দিন এ ধরনের অপরাধ বেড়েই চলছে। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোয় এই অপরাধের প্রবণতা বেশি। প্রতারকরা চারদিকে তাদের প্রতারণার ফাঁদ তৈরি করে রেখেছে। ব্যবহারকারীরা তাদের অজ্ঞতার কারণে এসব ফাঁদে পা দিচ্ছে এবং প্রতারিত হচ্ছে। এসব প্রতারণার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে সাইবার অপরাধনামা বইটিতে। আশা করি প্রতারণার এসব ধরন সম্পর্কে জানা থাকলে পরবর্তী সময়ে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা সচেতন হবে এবং নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভূমিকা পালন করবে।
Add to wishlist
Add to cart
Quick view

    Customer Care

    Contact us at Live Chat
    Email: thebookcenter@gmail.com

    Category

    • লেখক
    • বিষয়
    • বইমেলা ২০২৫
    • ইসলামি বই
    • HSC ও ভর্তি প্রস্তুতি

    Quick Link

    • Order Tracking
    • Publishers
    • List
    • Reviews
    • Stationery

    Support

    • Order Track
    • Contact Us
    • Customer FAQ
    • Help Desk
    • My Account

    Stay Connected

    Facebook Instagram Youtube

    © 2026 Thebookcenterbd All rights reserved

    Close
    • Home
    • লেখক
    • প্রকাশক
    • একাডেমিক বই
    • বইমেলা ২০২৫
    • ইসলামি বই
    • ইংরেজি সাহিত্যের বই
    • বিষয়
    • অর্ডার ট্র্যাক করুন
    • আমার একাউন্ট
    Shopping cart
    Close
    Sign in
    Close


    Lost your password?

    No account yet?

    Create an Account
    Shop
    Wishlist
    2 items Cart
    My account