শ্রেষ্ঠ কবিতা
শ্রেষ্ঠ কবিতা
শ্রেষ্ঠ কবিতা
By (author) আল মাহমুদ
বাংলা কবিতায় আল মাহমুদের শ্রেষ্ঠত্ব আজ আর অস্বীকার করার উপায় নেই। সমালোচকদের চোখে আল মাহমুদ জীবনানন্দ দাশ-পরবর্তী সবচেয়ে শক্তিশালী কবি। প্রায় ৬০ বছরের কবিজীবনে দুহাতে লিখেছেন। তার অধিকাংশ কবিতাই কালোত্তীর্ণ—স্বমহিমায় ভাস্বর।
তার প্রকাশিত প্রায় ২৫টি কবিতা ও ছড়াগ্রন্থ থেকে শ্রেষ্ঠ কবিতা বাছাই করা বেশ দুরূহ কাজ। সাধারণ পাঠকের কাছে তার সব কবিতাই শ্রেষ্ঠ কবিতা বলে বিবেচিত হতে পারে। কবিতার ক্ষেত্রে শ্রেষ্ঠ অভিধাটিই বিতর্কিত এবং কবির জন্য বিব্রতকরও বটে। তবুও সবকিছুর মতো কবিতারও মূল্যায়নে আসতে হয়।
কোনো কিছুর মানদণ্ড নির্ধারণে—হোক তা কবিতা বা শিল্পকলা—কে নির্ধারণ করছেন, কিসের মানদণ্ডে নির্ধারণ করছেন—তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয় মাথায় রেখেও বর্তমান গ্রন্থে আল মাহমুদের সমগ্রতা ধরার চেষ্টা করা হয়েছে। আল মাহমুদ কেন বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি—এ জিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়ে স্বাভাবিকভাবেই আমাদের আধুনিকতাবাদী কাব্যরুচি থেকে বের হয়ে নতুনভাবে আল মাহমুদকে আবিষ্কার করতে হয়েছে। বর্তমান গ্রন্থটি এ আবিষ্কারেরই স্মারক।
শ্রেষ্ঠ গল্প
শ্রেষ্ঠ গল্প
শ্রেষ্ঠ গল্প
By (author) আল মাহমুদ
তত দিন আল মাহমুদ কবি হিসেবেই খ্যাত ছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তার প্রথম গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত বের হওয়ার পরপরই বাংলা সাহিত্য আরেকটি ঝাঁকুনি খায়। সমকালীন লেখক, পাঠক ও সমালোচকেরা নড়েচড়ে বসেন। তার প্রথম গল্পগ্রন্থের পানকৌড়ির রক্ত ও জলবেশ্যা তো আজতক বাংলা সাহিত্যে এক ও অদ্বিতীয়ম। অনুভূতির এমন উত্তুঙ্গতা, ঘটনার এমন অভিনবত্ব, নির্মিতির এমন চমৎকারিত্ব বাংলা সাহিত্য আর দেখেনি।
প্রখ্যাত কথাশিল্পী আবু রুশদ মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে আল মাহমুদের সমতুল্য অন্য কোনো কবির হাত থেকে এত কয়টি ভালো গল্প বেরিয়েছে বলে আমার জানা নেই। এটা তার সাহিত্যিক গুরুত্বে ঈর্ষণীয় এক মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’
ষাটের দশকে কথাশিল্পী আল মাহমুদের গদ্যের প্রশংসা করে কবি জসীমউদ্দীন এক চিঠিতে তাকে লিখেছিলেন, ‘…একটি কথা তোমাকে বলব, তোমার গদ্য লেখার বেশ ভালো ক্ষমতা। এদিকটা যদি আরও অনেকখানি প্রসারিত কর…।’ জসীমউদ্দীনের আশা বৃথা যায়নি—এ কথা আজ খুব জোরের সঙ্গেই বলা যায়।
বর্তমান সংকলনটিতে সাহিত্যিক বিচেনায় যেসব গল্প ‘শ্রেষ্ঠ’ পদবাচ্য তার বাইরে গিয়েও একটি জনগোষ্ঠীর মাটি ও মানুষের গাল্পিক আল মাহমুদকে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে। এ আবিষ্কার কতটা সার্থক হয়েছে, সে বিবেচনা পাঠকের।
শ্রেষ্ঠ প্রবন্ধ
শ্রেষ্ঠ প্রবন্ধ
By (author) আল মাহমুদ
একটি কথা তোমাকে বলব, তোমার গদ্য লেখার বেশ ভালো ক্ষমতা। এদিকটা যদি আরও অনেকখানি প্রসারিত কর…।’— জসীম উদ্দীন। লিখেছিলেন অনুজ কবি আল মাহমুদকে। জীবনানন্দের পর যাকে বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী কবি হিসেবে গণ্য করা হয়।
কবি হিসেবেই আল মাহমুদের যাবতীয় সুখ্যাতি হলেও গল্প, উপন্যাস, প্রবন্ধেও তিনি কম গুরুত্ব বহন করেন না। জ্ঞানের প্রাথমিক শর্ত যে কাণ্ডজ্ঞান, সেটা আল মাহমুদের গদ্য-প্রবন্ধে বেশ ভালোভাবেই উপস্থিত আছে। বাংলা সাহিত্যে আল মাহমুদের মতো ইতিহাসচেতন লেখক কদাচিৎ মেলে। তার নানা প্রবন্ধে ইতিহাসচেতন বিবেচনাবোধের পরিচয় পাওয়া যায়।
সমকালীনরা যখন বয়সের আলস্যে মুখ থুবড়ে পড়েছেন, আল মাহমুদ তখনো রয়েছেন তারুণ্যে উদ্দীপিত। নব্বইয়ের দশকের কবি ও কবিতা নিয়ে লেখা গ্রন্থে সংকলিত তার প্রবন্ধটিই এ কথার প্রমাণ। কবি, গল্পকার, ঔপন্যাসিক আল মাহমুদের পর এই সংকলনে আরেক আল মাহমুদকে পেয়ে পাঠক সমান তৃপ্ত হবেন বলেই আমাদের বিশ্বাস।
ষাটের দশকের স্মৃতিকথা: বর্তমানের শিকড় সন্ধান
ষোলো : ৭ম সংখ্যা (২০২৪)
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: sholo-7m-shonkkha-2024
লেখক : ষোলো টীম
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : ইসলামি ম্যাগাজিন, ম্যাগাজিন
কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা
ষোলো: ১০ম সংখ্যা
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Sixteen: Issue 10 by Sholo Team
Author: ষোলো টীম
Publisher: সন্দীপন প্রকাশন
Category: ইসলামি ম্যাগাজিন
Edition: 1st Published, 2025
Country: Bangladesh
Language: Bangla
ষোলো: ১১তম সংখ্যা
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Sholo: 11tom Shongkha
by Sholo Team
Author: ষোলো টীম
Publisher: সন্দীপন প্রকাশন
Category: ইসলামি পত্রিকা ও ম্যাগাজিন
Edition: 1st Published 2026
Number of Page: 80
Country: Bangladesh
Language: Bangla
ষোলো: ১২তম সংখ্যা
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Sholo: 12tom Shongkha
by Sholo Team
Author: ষোলো টীম
Publisher: সন্দীপন প্রকাশন
Category: ইসলামি পত্রিকা ও ম্যাগাজিন
Edition: 1st Published 2026
Number of Page: 80
Country: Bangladesh
Language: Bangla
ষোলো: ৮ম সংখ্যা (জানুয়ারী ফেব্রুয়ারী ২০২৫)
সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: solo-8th-sonkha
লেখক : ষোলো টীম
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : ইসলামি ম্যাগাজিন, ম্যাগাজিন