অদম্য প্রকাশ

কর্পোরেট এক্সেল

Original price was: ৳ 599.00.Current price is: ৳ 490.00.
লেখক : মুহম্মদ আনোয়ার হোসেন ফকির
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : মাইক্রোসফট অফিস
পৃষ্ঠা : 464, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849597766
এক্সেল অনেকটা জাদুকরি বিদ্যার মত। এর মাধ্যমে হাজারো ঘণ্টার কাজ সম্পন্ন করা যায় এক নিমিষে। নিজের সৃজনশীল মেধাকে সঠিকভাবে প্রয়োগ করা যায়। নিজের পেশাদারিত্বের পরিচয় এই এক্সেলের মাধ্যমে প্রকাশ করা যায়। আপনি অফিসের যে বিভাগেই (মানব সম্পদ ব্যবস্থাপনা, বিক্রয় এবং বিপণন, হিসাব রক্ষণ এবং অর্থনীতি, প্রকল্প ব্যবস্থাপনা, উদ্যেক্তা) কর্মরত থাকেন না কেন এক্সেল এর নিয়মগুলো যথাযথ ভাবে রপ্ত করতে পারলে আপনার জন্য নিত্যদিনের কাজ গুলো হবে আরও সহজ এবং নির্ভুল। এতে আপনার পেশাদার সময়জ্ঞানের মেধার প্রকাশ পাবে। মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার, এক্সেল গুরু মোঃ আনোয়ার হোসেন ফকির স্যার এর লেখা “কর্পোরেট এক্সেল” বইটি প্রকাশিত হয়েছে। এক্সেল বইটি রিয়েল লাইফ প্রোজেক্ট ভিত্তিক, সম্পূর্ণ বাংলায়, সহজ ভাষায় লেখা হয়েছে। বইটি তে বেসিক থেকে প্রফেশনাল অ্যাডভান্স, VBA কোড, ম্যাজিক ম্যক্রো কৌশল, ডাটা ভিজুয়ালাইযেশন, অফিস এডমিনিস্ট্রেশন দেওয়া আছে। এই বইটি পড়ে যিনি নতুন এক্সেল শিখতে চাচ্ছেন, তিনি যেমন উপকৃত হবেন, তেমনি যারা এক্সেল দক্ষ, নিজেকে আরও ঝালিয়ে নিতে চান, তারাও বইটি পড়ে উপকৃত হবেন।

কর্মক্ষেত্রে কথা বলার কৌশল

Original price was: ৳ 200.00.Current price is: ৳ 138.00.
লেখক : নাইয়ান রশিদ প্রকাশনী : রুশদা প্রকাশ বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024 ভাষা : বাংলা

কাইজেন

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 285.00.
লেখক : সারাহ হার্ভে প্রকাশনী : মুক্তদেশ প্রকাশন বিষয় : স্বাস্থ্যবিধি ও পরামর্শ অনুবাদক : নেসার আমিন পৃষ্ঠা : 192, কভার : হার্ড কভার আইএসবিএন : 9789849449798, ভাষা : বাংলা

কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 236.00.
লেখক : হিসাশি কাশিওয়াই প্রকাশনী : শিরোনাম প্রকাশন বিষয় : থ্রিলার ও অ্যাডভেঞ্চার গল্প অনুবাদক : ফারহানা জাহান পৃষ্ঠা : 240, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024 ভাষা : বাংলা

কোড অব সাকসেস

Original price was: ৳ 270.00.Current price is: ৳ 200.00.
লেখক : প্রফেসর এস.এম. আরিফুজ্জামান
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 104, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789849615910
আপনি কি সফল হতে চান? কে না সফল হতে চায়! তাই কিভাবে সফল হওয়া যায় সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে, সফল মানুষদের জীবনী থেকেও জানার চেষ্টা করে। তবে সফলতম মানুষদের একেকজন একেকভাবে সফল হয়েছেন। প্রত্যেকের কাজ করার ক্ষেত্র, সময়ও আলাদা। এ কারণে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কনফিউজ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক যে কিভাবে সফলতা অর্জন করা যায়। আমি নিজে বেশ কিছু বই পড়ার চেষ্টা করেছি। এরকম একটা বই পেয়েছিলাম যেখানে ছিল সফলতার ৭৫টি ধাপ৷ আরেকটাতে পেয়েছিলাম ২৫টা ধাপ। আমার মনে হয়েছিল এইগুলো পড়ে অনুধাবন করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে! তখন থেকেই চিন্তা ভাবনা ছিল, স্বপ্ন দেখতাম সফলতা অর্জনের জন্য সহজ ভাষায় কিভাবে একটা বই লেখা যায় যেটা যেকোনো বয়সের, যেকোনো পেশার মানুষের জন্য কার্যকরী হবে। কোড অব সাকসেস সেই স্বপ্নেরই প্রতিফলন।

ক্যারিয়ার এক্সসিলেন্স

Original price was: ৳ 380.00.Current price is: ৳ 300.00.
লেখক : কাজী তাফসিরুল ইসলাম
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835615, ভাষা : বাংলা
স্বপ্ন দেখা জরুরী। এমন স্বপ্ন দেখুন যেগুলো চোখ খোলা অবস্থায় দেখা যায়, যাতে আপনি সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন। এমন স্বপ্ন, যা আপনাকে ঘুমাতে দেয় না। স্বপ্ন দেখুন, যতই অসম্ভব বা অদ্ভুত মনে হোক, আশেপাশের সবাই বলুক এই স্বপ্ন বাস্তব না, তাও দেখুন, ততক্ষণ দেখুন, যতক্ষণ না সপ্ন টা আপনার বাস্তবতা হয়ে যায়। আমাদের অস্তিত্বের মূল ভিত্তি হল সপ্ন নিয়ে বেচে থাকা। তরুণরা তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে, এর থেকে ভয়ের আর কিছু হতে পারে না। স্বপ্ন এবং লক্ষ্য হলো জীবনের চালিকা শক্তি, এবং এই বইটি হলো সেই শক্তির মানচিত্র। আমি এই বইটি লিখেছি পরামর্শদাতার ভূমিকায়, যাতে আপনি আপনার সম্পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেন। ক্যারিয়ার এক্সেলেন্স” আপনাকে দেখাবে কিভাবে আপনার স্বপ্নগুলোকে অবিশ্বাস্য সম্ভাবনায় পরিণত করা যায়। এই বইটি আপনার সাথে ভাগ করবে লেখকের অভিজ্ঞতা

ক্যারিয়ার ভাবনায় বই

Original price was: ৳ 1,250.00.Current price is: ৳ 1,000.00.
লেখক : আহমেদ ফারুক, ইসমাইল কামদার, ডা. শামসুল আরেফীন, তানভীর শাহরিয়ার রিমন, মোঃ জামাল উদ্দিন জামি
প্রকাশনী : অদম্য প্রকাশ, আদর্শ, চেতনা প্রকাশন, প্রিয়মুখ, সিয়ান পাবলিকেশন
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন

সেলফ কনফিডেন্স:

আমরা মুসলিম। মুসলিম হিসেবে আমরা কিছু মৌলিক বিশ্বাস এবং আদর্শ ধারণ করি। আমাদের এই বিশ্বাস মোতাবেকই আমরা আমাদের জীবন পরিচালনা করি। তাই আত্মবিশ্বাস অর্জনের যেসব পদ্ধতি আছে, তার চেয়ে আমাদের অনুসৃত পদ্ধতি ভিন্ন হবে।  আমরা তা নিরূপণ ও অনুসরণ করব আমাদের আদর্শের আলোকে। সেক্যুলার চিন্তাবিদরা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বশীল সত্তা মনে করেন। মানুষের যাবতীয় চাহিদা পূরণ করাটাকেই তারা জীবনের মূল উদ্দেশ্য মনে করেন। অন্যদিকে ইসলামি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আমরা কেবলই আল্লাহর দাস। তাঁর দেওয়া বিধান অনুসরণ করে তাঁর সন্তুষ্টি অর্জন করাটাই হলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য।

ক্যারিয়ার হ্যাকস:

প্রশিক্ষণ, পড়াশোনা, আর অভিজ্ঞতা থেকে যত শিখছি ততই মনে হচ্ছে ইশ এই জিনিসগুলো যদি আরো আগেই শিখতে পারতাম তাহলে হয়তো ক্যারিয়ারে আরেকটু ভাল পজিশনে থাকতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, ক্যারিয়ারে তোমার ভাল পজিশনিং এর জন্য যা যা দরকার তাই থাকছে এই বইটিতে। ব্রিটিশ কাউন্সিলের একটি সমিক্ষা বলছে প্রায় ৪৭ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠি বেকার। তোমার অবস্থানটি এই ৪৭ শতাংশের মধ্যে দেখতে না চাইলে এখন থেকেই শুরু করতে হবে তোমার ক্যারিয়ার পরিকল্পনা ও প্রস্তুতি। কিভাবে করবে? কোত্থেকে শুরু করবে? কি কি করবে? এগুলোর উত্তর নিয়েই বইটি।

স্ট্রেস ম্যানেজমেন্ট

চাপে নেই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর । বিভিন্ন কর্পোরেট হাউসে বিক্রয় কর্মীদের নানারকম স্ট্রেস সামলাতে হয়, স্ট্রেস সামলাতে হয় বিভাগীয় প্রধান থেকে একজন সিইওকে । উদ্যোক্তাদের চাপের কোনো শেষ নেই । আবার যারা নতুন ক্যারিয়ার তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ব্যাটে-বলে হচ্ছে না, তাদের চাপও কম নয় । ব্যক্তিজীবনে সম্পর্কের টানাপোড়েন থেকেও অনেকে চাপে ভোগেন ।

এই বইয়ে আমরা নেগেটিভ চাপ কী করে দূর করব এবং পজিটিভ চাপের মাধ্যমে কী করে অনুপ্রাণিত হব সেই সব হ্যাকস নিয়ে কথা বলেছি । লিখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ব্যবস্থাপনার কৌশল নিয়ে। আর হ্যাঁ, লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, সেল্ফ কেয়ার কী করে আমাদের জীবনের নেগেটিভ চাপকে পজিটিভ চাপে রূপ দেবে সেইসব গুরুত্বপূর্ণ বিষয়কে সমধিক গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে ।

এই বই যারা পড়বেন তার অন্তত ১০ শতাংশ পাঠক যদি হ্যাকস গুলো অনুসরণ করে উপকৃত হন, চাপ সামলানোর কৌশল রপ্ত করে সন্তুষ্ট জীবন খুঁজে পান, তবেই আমার লিখার স্বার্থকতা ।আমি জীবনে মূলত পারপাস পেছনে কাজ করি । এই বই সেই পারপাসের একটা অংশ ।

মুমিনের ক্যারিয়ার ভাবনা:

কেমন হবে একজন খাঁটি মুমিনের ক্যারিয়ার? কী হবে তার জীবনের লক্ষ? ক্যারিয়ার মানেই আমরা বুঝি টাকা এবং সম্মান। ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ সম্মান খোঁজে, ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ টাকা খোঁজে। কিন্তু ক্যারিয়ারের মধ্য দিয়ে সম্মান খোঁজা, ক্যারিয়ারের মধ্য দিয়ে টাকা খোঁজা, এটা মুমিনের লক্ষ হতে পারে না। কারণ, মুমিন বিশ্বাস করে, টাকা আসে আল্লাহ তাআলার কাছ থেকে। রিজিক আসে আল্লাহ তাআলার কাছ থেকে এবং সম্মানও আসে আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা রিজিকেরও মালিক, সম্মানেরও মালিক।

ক্যারিয়ার হ্যাকস

Original price was: ৳ 220.00.Current price is: ৳ 175.00.
লেখক : মোঃ জামাল উদ্দিন জামি
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা : 118, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st edition, 2021
আইএসবিএন : 9789849532101, ভাষা : বাংলা
প্রশিক্ষণ, পড়াশোনা, আর অভিজ্ঞতা থেকে যত শিখছি ততই মনে হচ্ছে ইশ এই জিনিসগুলো যদি আরো আগেই শিখতে পারতাম তাহলে হয়তো ক্যারিয়ারে আরেকটু ভাল পজিশনে থাকতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, ক্যারিয়ারে তোমার ভাল পজিশনিং এর জন্য যা যা দরকার তাই থাকছে এই বইটিতে। ব্রিটিশ কাউন্সিলের একটি সমিক্ষা বলছে প্রায় ৪৭ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠি বেকার। তোমার অবস্থানটি এই ৪৭ শতাংশের মধ্যে দেখতে না চাইলে এখন থেকেই শুরু করতে হবে তোমার ক্যারিয়ার পরিকল্পনা ও প্রস্তুতি। কিভাবে করবে? কোত্থেকে শুরু করবে? কি কি করবে? এগুলোর উত্তর নিয়েই বইটি।

ক্যাশ মেশিন

Original price was: ৳ 440.00.Current price is: ৳ 320.00.
লেখক : মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন) প্রকাশনী : হিয়া প্রকাশনা বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি, মার্কেটিং ও সেলিং পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023 আইএসবিএন : 9789849415442, ভাষা : বাংলা

খাদ্যপথ্যে সুস্থ থাকার সহজ উপায়

Original price was: ৳ 700.00.Current price is: ৳ 602.00.
লেখক : আলমগীর আলম, জোয়ারদার নওশের আলী প্রকাশনী : অদম্য প্রকাশ বিষয় : স্বাস্থ্যবিধি ও পরামর্শ পৃষ্ঠা : 304, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published,2025 আইএসবিএন : 9789849945901

গণমাধ্যম ও জ্ঞানভিত্তিক সমাজ নির্বাচিত প্রবন্ধ

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 280.00.
লেখক : মো: সামসুল ইসলাম
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : বিবিধ বিষয়ক প্রবন্ধ
পৃষ্ঠা : 164, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition 2023
আইএসবিএন : 9789849665564, ভাষা : বাংলা
যারা লেখালেখি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত তারা জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষা, গণমাধ্যম ইত্যাদি বিষয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রতি পাঠকের আগ্রহ বিশেষভাবে বেড়েছে। রাজনীতি বা অর্থনীতি ইত্যাদি গতানুগতিক ধারার বাইরের লেখার প্রতি পাঠক আগ্রহ প্রদর্শন করছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে র‍্যাংকিং, শিক্ষার আন্তর্জাতিকীকরণ, দেশে শিক্ষা ও গবেষণার পরিবেশ ইত্যাদি বিষয়ে সবাই সামাজিক মাধ্যমে বিতর্ক করছেন। আবার গণমাধ্যমের আধিক্য ও সেই সঙ্গে গণমাধ্যম-সাক্ষরতা বা মিডিয়া লিটারেসি বৃদ্ধির কারণে গণমাধ্যমের বিষয়াদি জানার ব্যাপারে পাঠক আগ্রহের কমতি নেই। বইটিতে লেখকের অভিজ্ঞতা ও পাঠকের আগ্রহ বিবেচনায় নিয়ে এই ধরনের বিষয়ে বিশ্লেষণধর্মী লেখার প্রচেষ্টা নেওয়া হয়েছে। বইটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখকের নির্বাচিত কলামের সংকলন। ঢাকার মূলধারার বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো প্রকাশিত হয়েছে। লেখাগুলো মূলত তরুনদের উদ্দেশ্যে লেখা তবে স্বাতন্ত্র্য বজায় রাখার প্রচেষ্টায় লেখাগুলো কিছুটা সেমি-একাডেমিক ধরনের । সংশ্লিষ্ট বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য নির্বাচিত কলামগুলো নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে।