সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Bangalir Darshan: Prachinkal Theke Shamprotikal
Professor Dr. Ramdulal Roy
Author: প্রফেসর ড. রামদুলাল রায়
Publisher: সুরভী পাবলিকেশন
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
ISBN: 9783216628
Edition: 2017
Number of Pages: 600
Country: Bangladesh
Language: Bengali,
“বাঙ্গালির দর্শন প্রাচীনকাল থেকে সাম্প্রতিককাল” বইটির প্রথম সংস্করণ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগেই। কিন্তু বর্তমান সময়ের চাহিদার প্রেক্ষিতে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং বাঙালির দার্শনিক ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে গ্রন্থটিতে বেশ কয়েকটি নতুন অধ্যায় সংযোজন করা প্রয়োজন হয়ে পড়ে। প্রাচীনকালে যুক্ত হয়েছে জয়দেব, বিদ্যাপতি ও চ-ীদাস। আর সাম্প্রতিককালে সংযোজন করা হয়েছে খান বাহাদুর আহছানউল্লা, মুহাম্মদ শহীদুল্লাহ, আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন ও ড. মহানামব্রত ব্রহ্মচারী। সে কারণে বইটি প্রকাশে বেশ দেরি হয়ে গেল। এতে পাঠক ও শিক্ষার্থীদের কিছুটা অসুবিধা হয়েছে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের ক্ষেত্রে আমার শিক্ষাগুরু প্রফেসর ড. আমিনুল ইসলাম স্যারের আদেশ-নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার আরেক শিক্ষাগুরু প্রফেসর ড. কাজী নুরুল ইসলাম বারবার তাগিদ দিয়েছেন বইটির ভুল সংশোধনপূর্বক পুনরায় প্রকাশ করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর ড. প্রদীপ কুমার রায় বইটি প্রকাশের জন্য প্রত্যক্ষভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন। সরকারি ও বেসরকারি কলেজের আমার সুপ্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ বইটি প্রকাশের তাগিদ দিয়েছেন বারবার। আরও অনেকে আমার বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের জন্য সাহায্য ও সহযোগিতা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয় সংস্করণে গ্রন্থখানির নামের সামান্য পরিবর্তন করা হয়েছে। আমার বইয়ের প্রথম সংস্করণের নাম ‘বাঙালির দর্শন: প্রাচীনকাল থেকে সমকাল’ পরিবর্তন করে ‘বাঙালির দর্শন: প্রাচীনকাল থেকে সাম্প্রতিককাল’ করা হয়েছে। গ্রন্থটির প্রথম সংস্করণে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। দ্বিতীয় সংস্করণে তা সংশোধন করার জন্য চেষ্টা করা হয়েছে। এতদসত্ত্বেও মুদ্রণজনিত প্রমাদ থাকলে বা অন্যকোন প্রকার ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সুহৃদ পাঠকগণ গোচরীভূত করলে অশেষ কৃতজ্ঞ থাকব। বইটির প্রচ্ছদ নতুন করে মুদ্রণ করা হয়েছে। বর্তমান সংস্করণে “বাঙ্গালির দর্শন প্রাচীনকাল থেকে সাম্প্রতিককাল” বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রখ্যাত শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। শত ব্যস্ততার মধ্যে তিনি এই প্রচ্ছদের কাজটি করে দিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার গ্রন্থখানি শুধু শিক্ষার্থীই নয় বাঙালির দর্শন জ্ঞানান্বেষণী কেউ পাঠকরে সামান্য উপকৃত হলে তবেই আমার এ ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে।
Related products
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (M.A)
TBC An Exclusive Suggestion Question Bank with Answer Third Year
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
© 2026 Thebookcenterbd All rights reserved


















Reviews
There are no reviews yet.