সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Darshoner Shomossaboli
by Professor Mohammad Nurnobi
Author: প্রফেসর মোহাম্মদ নূরনবী
Publisher: কামরুল বুক হাউস
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Edition: 16th Edition, 2022
Number of Page: 518
Country: Bangladesh
Language: Bangla
দর্শন শাস্ত্র সম্পর্কে সুলিখিত দেশি ও বিদেশি বই-এর অভাব নেই। তথাপি সহজ সরল করে বর্তমান জ্ঞানের আলোকে এ শাস্ত্রের মূল কথাগুলোর আলোচনা ও সমালোচনা করার প্রয়োজন আজও আছে। তাই এই প্রয়াস। অভিজ্ঞতায় শিখেছি যে, সহজ করে বলাই সবচেয়ে কঠিন কাজ। এটাও দেখেছি যে, দর্শনের কথাগুলোকে আমাদের পরিচিত পরিবেশের সঙ্গে যুক্ত করে পরিবেশন করলে তবেই তা ছাত্র-ছাত্রীরা হৃদয়ঙ্গম করতে পারে। সর্বত্রই চেষ্টা করেছি যাতে বিষয়টি তাদের কাছে শুষ্ক ও ভীতিজনক না হয়, যাতে তারা বুঝতে পারে যে, দর্শনশাস্ত্রের আলোচনা বাস্তব জীবনের সাথে যুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পাঠ্যসূচি অনুসরণে বি. এ. পাস, অনার্স ও এম. এ. ক্লাসের ছাত্র-ছাত্রীদের জন্য চলিত ভাষায় বইটি লেখা হয়েছে। “দর্শনের সমস্যাবলি” বইটি লেখার ব্যাপারে যাঁরা আমাকে নানাভাবে সাহায্য করেছেন, কৃতজ্ঞচিত্তে তাঁদের সবাইকে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি আমার শিক্ষাগুরু ও পথ প্রদর্শক শ্রদ্ধেয় ডক্টর গোবিন্দ চন্দ্র দেবকে যিনি অনেক কষ্ট স্বীকার করে বইটির ‘প্রাথমিকী’ লিখে দিয়েছেন। স্মরণ করছি শ্রদ্ধেয় শিক্ষাগুরু অধ্যাপক সাঈদ আব্দুল হাই সাহেবকে ও অধ্যক্ষ কে. আলী সাহেবকে যাঁরা তাঁদের মূল্যবান উপদেশ দিয়ে বইটি লেখার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। স্মরণ করছি অধ্যাপক আব্দুল সালাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপিকা ফাতেমা ইসলাম, অধ্যাপক রফিক উদ্দিন আহামদ, অধ্যাপক নূরুল আলম রইসী এবং আরও অনেক বন্ধু অধ্যাপককে যাঁরা পান্ডুলিপি পরিশোধনে তাঁদের মূল্যবান উপদেশ দিয়ে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বিশেষভাবে মনে করছি আমার স্নেহভাজন ছাত্র মুশতাক, মুক্তার ও তাদের ভাবীকে এবং খায়রুল, টিপু, নুরুর রসুলকে ও ছাত্রী অঞ্জলি এবং শিল্পীকে যাদের সার্বক্ষণিক অক্লান্ত পরিশ্রম ছাড়া বইটির পান্ডুলিপি তৈরি করা আমার পক্ষে অসম্ভব ছিল। আমার মেজো ভাই জনাব নূরুল হুদাও বইটি লেখার ব্যাপারে নানাভাবে উৎসাহিত করেছেন। সেজন্য তাঁর কাছে কৃতজ্ঞ। এ গ্রন্থ প্রণয়নকালে বহু দেশি ও বিদেশি লেখকের গ্রন্থ হতে অকৃপণভাবে উপাদান সংগ্রহ করেছি, কৃতজ্ঞচিত্তে তাঁদের ঋণ স্বীকার করছি। আশা করি, “দর্শনের সমস্যাবলি” বইটি সহকর্মীদের আনুকূল্য লাভ করবে এবং বইয়ের উৎকর্ষ সাধনের জন্য তাঁদের সুচিন্তিত মতামত ও সদুপদেশ প্রদান করে আমাকে কৃতার্থ করবেন। সব কাজেই করুণাময়ের সাহায্য কামনা করছি।
Related products
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
পূর্ববাংলার সমাজ ও রাজনীতি
| Title | : | Society and politics of East Bengal by Kamruddin Ahmed |
| Author | কামরুদ্দীন আহমদ | |
| Publisher | : | Mowla Brothers |
| Category | : | রাজনীতি বিষয়ক বই |
| ISBN | : | 984 410 297 9 |
| Edition | : | 3rd, Printing May 2022 |
| Number of Page | : | 182 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
শীকর বাংলা প্রশ্ন-পাঠ (প্রিলি ৫০তম বিসিএস)
স্পোকেন ইংলিশে জিরো টু হিরো
© 2026 Thebookcenterbd All rights reserved


















Reviews
There are no reviews yet.