সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-26%

অশ্রুত সুর

Original price was: ৳ 135.00.Current price is: ৳ 100.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Oshrut Sur
by Ashik Arman Niloy
Author: আশিক আরমান নিলয়
Publisher: প্রতিভূ প্রকাশ
Category: চিরায়ত গল্প
Edition: 1st Edition 2025
Number of Pages: 112
Country: Bangladesh
Language: Bangla

Description

অশ্রুত সুর বইটি মানুষের জীবনের নীরব অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা এবং অদৃশ্য গল্পগুলোকে সাহিত্যিক রূপে তুলে ধরা একটি ব্যতিক্রমধর্মী চিরায়ত গল্প সংকলন। প্রাচীন গ্রীকরা অন্য অনেক কিছুর সাথে কুমারবৃত্তিতেও দক্ষ ছিল। ইংরেজ রোমান্টিক কবি জন কীট্‌স একবার এমনই এক মাটির পাত্র দেখে বিমোহিত হয়ে যান। সেটির গায়ে আঁকা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকেন। উপলব্ধি করেন, ছবিতে নীরবে বাঁশি বাজাতে থাকা মানুষটা চিরকাল এভাবেই বাঁশি বাজিয়ে যাবে। যেকোনো শ্রুত সুরের চেয়ে মধুর সেই সুর। জীবনে যেসব সুর শোনা যায় না, সেগুলোর মধ্য থেকে কয়েকটির স্বরলিপি নিয়ে তৈরি এই বই “অশ্রুত সুর”। খাঁচাবন্দী পাখি, শহুরে কুকুর, আন্দোলনরত শিক্ষক, বেকার যুবক, অন্যমনস্ক মুসল্লি, ময়দানে ব্যস্ত সৈনিক, প্রেমে প্রত্যাখ্যাত কিশোর, সেঞ্চুরির আশায় থাকা ব্যাট্‌সম্যান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার, সংসারী বেলা বোস, ট্রেন দেখার জন্য বসে থাকা শিশু, অন্ধকার প্রকোষ্ঠে এক অচেনা প্রাণী, সুপারম্যান- ব্যাটম্যানের সঙ্গী এক নতুন অতিমানব – এরকম নানাবিধ মানুষ-অমানুষ এখানে পাতায় পাতায় নানা তালে, নানা লয়ে সুর শোনাতে উদগ্রীব।

 

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “অশ্রুত সুর”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account