পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষার জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য প্রস্তুতি গাইড। পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা একটি ভিন্ন মাত্রার পরীক্ষা যা প্রত্যেক জেলার সম্মানিত পুলিশ সুপার নিজ হাতে প্রশ্ন তৈরি করে লিখিত পরীক্ষা নেন। এতে জেলাভিত্তিক আলাদা আলাদা প্রশ্ন হয়। পরীক্ষা পদ্ধতি সহজ হয়, মাধ্যমিক স্তরের বইগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়। ২০২৬ সালের বিজ্ঞাপন অনুযায়ী প্রশ্নের কাঠামো-বিন্যাস পূর্বের প্রশ্নপত্র অপেক্ষা ভিন্ন হবে। পূর্বের ৪০ নম্বরের পরীক্ষার বদৌলতে বর্তমানে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার পর জমা দিতে হয়, ফলে বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন বই এবং পরীক্ষার্থীদের নিকট থেকে মৌলিখভাবে সংগ্রহকৃত ফলে কোনো তথ্য বাদ পড়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবশেষে আপনারা যেন সংক্ষিপ্ত সময়ে লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এই লক্ষ্যেই আমার ক্ষুদ্র মেধার পক্ষ থেকে বিগত সালের প্রশ্নের ধারাবাহিকতায় ২০২৪ সালের মানবণ্টন অনুযায়ী বইটি আপনাদের নিকট উপস্থাপন করলাম। কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। সর্বোপরি “পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা” বইটি যদি আপনাদের সাফল্যের যোগ্য ও সহায়ক হয় এবং আপনারা যদি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করেন তবেই আমার পরিশ্রম ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করবো।
Reviews
There are no reviews yet.