সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-46%

হযরত আবুবকর

Original price was: ৳ 333.00.Current price is: ৳ 180.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Hazrat Abu Bakar
by Golam Mostofa
Author : গোলাম মোস্তফা
Publisher : তালবিয়া প্রকাশন
Category : সাহাবীদের জীবনী
Edition : 1st Published October, 2025
Number of Page : 184
Country : Bangladesh
Language : Bangla
Description

হযরত আবুবকর রা. ছিলেন প্রিয় নবী ﷺ এর সবচে নিকটজন সাহাবী। ইসলামের প্রথম খলিফা। আল কুরআনের মোহাফেজ। ভন্ড নবীদের উৎখাতকারী। ইসলামের প্রচার প্রসার ও রাষ্ট্রীয় ভিত্তি প্রদানের পুরোধা ও মহান মুজাহিদ। বিনয়ী, সৎ, দানশীল ও সত্যবাদী। ইসলামের ইতিহাসে নবী ﷺ এর পর তার কৃতিত্ব অন্যতম। ইসলাম প্রতিষ্ঠায় তার অবদানের ব্যাপকতা নিরুপণ করা অসম্ভব। হযরত আবুবকর রা. আমাদের প্রেরণার উৎস। নববী জীবন গড়ার আনুপম নিদর্শন। সুতারং তার জীবন ও কর্মের সুশোভন পুষ্পঘ্রাণে আমাদের জীবন আলোড়িত হবেই। আর তাই, হযরত আবুবকরের জীবনী গভীরভাবে পাঠ করা আবশ্যক। কিংবদন্তি মুসলিম কবি ও গদ্যকার গোলাম মোস্তফা রহ. হযরত আবুবকর রা. জীবন ও কর্মের উপর এই গ্রন্থটি রচনা করেন৷ যা তার রচিত বিখ্যাত সীরাতগ্রন্থ “বিশ্বনবী” এর ধারায় রচিত। যুগ যুগ ধরে বাঙালী পাঠকের ঘরে ঘরে বইটি পঠিত হয়ে আসছে। বইটির ধারাবর্ণনা কাব্যিক ঢঙের হৃদয়গ্রাহী ভাষায়, তথ্যবহুল। লেখক গ্রন্থটি সম্পর্কে বলেন… হযরত আবুবকরের জীবন ও চরিত্র যে কত মহান ও সুন্দর পূর্বে তাহা বুঝি নাই। এখন দৃঢ় কণ্ঠে বলিতে পারি, হযরত আবুবকরের জীবনী না পড়িলে রসূলুল্লাহর জীবনী পাঠ সম্পূর্ণ হয় না। ধ্বনির সহিত প্রতিধ্বনি থাকিলে যেমন ধ্বনির পূর্ণতা অনুভব করি, আদর্শের সহিত সার্থক অনুকৃতি দেখিলে যেমন আদর্শের পূর্ণতাই উপলব্ধি করি, সেইরূপ রসূল্লাহ্র পার্শ্বে তাঁহারই আদর্শে গঠিত হযরত আবুবকরকে দেখিলে রসূলুল্লাহ্ মহিমা ও সৌন্দর্যের কথাই বেশি করিয়া মনে পড়ে। হযরত আবুবকর ছিলেন সত্যই রসূলুল্লাহ্ মূর্তিমান ধ্বনি। হযরত আবুবকর যে বলিয়াছিলেন: “আমি আল্লাহ্ খলিফা নই, আমি রসূলের খলিফা”— এই কথা অতি সত্য।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “হযরত আবুবকর”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account