সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Rag Korben Na, Hat Baralei Jannat
by Dr. Muhammad Ibn Abdur Rahman Arifi
Author: ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
Publisher: হুদহুদ প্রকাশন
Category: ইসলামি বিবিধ বই
Edition: 1st Published, 2017
Number of Pages: 128
Country: Bangladesh
Language: Bangla
রাগ করবেন না, হাত বাড়ালেই জান্নাত—ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর লেখা একটি ইসলামি বিবিধ গ্রন্থ, আমরা সবাই জানি, মানুষ নানা কিসিমের হয়ে থাকে। কেউ ধনী, কেউ দরিদ্র। কেউ ধৈর্যশীল, কেউ রাগী। কেউ দানশীল, কেউ কৃপণ ইত্যাদি। মানুষের এই শ্রেণিভেদকে সামনে রেখে তাদের সাথে আমাদের আচরণ করা উচিত। এই বিষয়টি নববী যিন্দেগীর কিছু ঘটনাতে আমরা প্রত্যক্ষ করবাে। আনাস রা. থেকে জানা যায় যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনাে তাকে ‘উফ” শব্দটুকুও বলেন নি। আয়েশা রা.-এর হাদীস থেকে আমরা জানতে পারি যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার এসে বললেন, তােমাদের কাছে কি খাবার আছে? তারা বললেন, না। তখন তিনি রাগ করলেন না। এমন কোন কথাও বললেন না যে, কেন তােমরা নাস্তা তৈরি করলে না? অথচ তােমরা জান আমি ক্ষুধার্ত। মসজিদ থেকে আগমন করবাে। তিনি শুধু বলেছিলেন, ঠিক আছে। আমি তাহলে সিয়াম পালন করলাম। আরেকবার তিনি এসে বললেন, তােমাদের কাছে খাবার আছে? তারা বললাে, জী আছে। তিনি বললেন, তাহলে নিয়ে আসাে। তারপর বললেন, তােমাদের কাছে তরকারী আছে? তারা বললাে, আমাদের কাছে শুধু সিরকা আছে। তিনি বললেন, নিয়ে এসাে। তারপর সেটা দিয়েই তিনি ভােজন-পর্ব সম্পাদন করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব ক্ষেত্রে বিবেক দিয়ে কাজ করতেন। উদাহরণস্বরূপ একবার তার কাছে এক গ্রাম্য লােক এসে মসজিদের ভেতরই প্রশ্রাব করে দিল। সাহাবিরা এই দৃশ্য দেখে তাকে বাধা দিতে উদ্যত হল । কারণ তারা কেবল আবেগ দিয়েই বিষয়টি বিবেচনা করছিলেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিকই ভেবেছেন, এমনটা হলে কী কী অঘটন ঘটতে পারে। তাই তিনি বললেন, তাকে বাধা দিওনা।’ এরপর এক বালতি পানি আনতে বলে তা ধুয়ে দিলেন। যদি তাকে বাধা দেওয়া হত তাহলে প্রথমেই যা ঘটনার আশংকা ছিল তা হল, তার কাপড়টা নাপাক হয়ে যেত। দ্বিতীয়ত তার ইসলাম ধর্ম পরিত্যাগ করে অমুসলিম হয়ে যাবারও আশংকা ছিল। অথবা ব্যাথা বা হঠাৎ প্রশ্রাব বন্ধ হওয়া থেকে সৃষ্ট নির্দিষ্ট ধরনের রােগেও সে আক্রান্ত হতে পারতাে। রাগ করা না করা নিয়ে এরকম আরও অনেক কিছুই “রাগ করবেন না হাত বাড়ালেই জান্নাত” বইটিতে পাবেন।
Related products
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (Fourth Year)
অ্যাসিওরেন্স সাব-ইন্সপেক্টর অব পুলিশ ও সার্জেন্ট নিয়োগ গাইড
| Title | : | Assurance Sub-Inspector of Police |
| Author | অ্যাসিওরেন্স সম্পাদনা পর্ষদ | |
| Publisher | : | Assurance Publications |
| Category | : | নিয়োগ সহায়িকা |
| Edition | : | 5th, March 2026 |
| Number of Page | : | 820 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ (এপ্রিল ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved








Reviews
There are no reviews yet.