সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-27%

বিরল দুই দরবেশের আল্লাহওয়ালা জীবন

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 110.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
লেখক : মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আযহারী
প্রকাশনী : ইলহাম ILHAM
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব
পৃষ্ঠা : 64, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা

Description

“বিরল দুই দরবেশের আল্লাহওয়ালা জীবন” স্মৃতিকথা শুধু স্মৃতিকথা নয়, কখনো তা নিজের অলক্ষ্যে হয়ে ওঠে ইতিহাসের অন্যতম উপাদান; আর যে স্মৃতিকথা মনীষীদের জীবনীতে পরিণত হয়, নিঃসন্দেহে তার আবেদন ও গুরুত্ব বহুমুখী।
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী একদিকে যেমন বঙ্গবন্ধুর একান্ত নিকটজন এবং বিশ্বের বিখ্যাত বহু মনীষীর অন্তঃজন, তেমনি প্রত্যন্ত গ্রামে খ্যাতি ও প্রচারণার আড়ালে পড়ে থাকা বহু মনীষীও তাঁর সুহৃদ। নিজের স্মৃতিকথনে তিনি এমন দুই মনীষীর জীবনবৃত্তান্ত উল্লেখ করেছেন, যাদের সাধনা ও শিক্ষা বাঙালি মুসলমানের ইতিহাসের আমানত।
মহান এই দুই বুজুর্গ হলেন হাজী কালা শাহ রহ. ও হাজী আজিজুর রহমান রহ.। বাংলায় ইসলামের বিস্তার ও সামাজিক জীবনে ইসলামের বিকাশের প্রথম দিকে যেমন সুফিদের অবদান ছিলো, তেমনি আধুনিক কালেও সেই অবদান বিদ্যমান। একালে ব্রিটিশ আধিপত্য, বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ, হিন্দু জমিদারদের শোষণ এবং অশিক্ষা ও কুসংস্কারে জর্জরিত মুসলিমদের ইসলামের শিক্ষা ও আদর্শে উজ্জীবিত ও পরিচালিত করতে সুফিদের সাধনা অবিস্মরণীয়।
এ গ্রন্থে উল্লেখিত দুই সুফির জীবনে সেই সাধনার নজির এতো উজ্জ্বল, যা কেবল প্রাচীন যুগের মহান সাধকদের সাথেই তুলনা করা যায়। এ গ্রন্থপাঠে কেবল দুই সাধককেই জানা হবে না, সাথে সাথে স্পষ্ট হবে তাসাউফের জরুরি নীতিমালা ও কর্মপন্থা।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বিরল দুই দরবেশের আল্লাহওয়ালা জীবন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account