সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-26%

শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 185.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
লেখক : লুকমান হাকিম
প্রকাশনী : ইলহাম ILHAM
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব
পৃষ্ঠা : 120, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition, October 2023
ভাষা : বাংলা

Description

“শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি” বিশ্ববরেণ্য আলিম ও গবেষক সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তাঁর কর্ম ও অবদান সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীর কাছে স্বীকৃত ও সমাদৃত। দামেশকের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কিতাব সমসাময়িক আলেমদের নিয়ে একটি সিরিজ প্রকাশ করেছে। সেই সিরিজের একটি বই আল্লামা তাকি উসমানিকে নিয়ে, যেটি আমরা পাঠকদের জন্য বাংলাভাষায় অনুবাদ করেছি। জ্ঞান ও গবেষণা থেকে উপকৃত হওয়ার জন্য জ্ঞানীদের সম্পর্কে জানার বিকল্প নেই। আর যদি মুফতি তাকি উসমানির মতো বহুমুখী প্রতিভার কেউ হন তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এ যুগে আমরা জ্ঞানীদের সম্পর্কে জানার সুযোগ পাই তাদের মৃত্যুর পর। অথচ জীবিত থাকতেই তাদের গবেষণালব্ধ লেখনি থেকে উপকৃত হওয়ার সুযোগ বেশি থাকে। আল্লামা তাকি উসমানিকে নিয়ে বক্ষমান গ্রন্থটি রচনা করেছেন তাঁরই স্নেহধন্য একজন ছাত্র মাওলানা লুকমান হাকিম, যিনি জামিয়া দারুল উলুম করাচির শিক্ষক। তিনি তাঁর ভ‚মিকায় সাইয়েদ আবুল হাসান আলি নদবির একটি সুন্দর বক্তব্য উদ্ধৃত করেছেন। লেখক মূলত বোঝাতে চেয়েছেন, জীবনীগ্রন্থ রচনা করার সময় লেখকরা উজাড় করে বিভিন্ন লকব ও সিফাত ব্যবহার করেন যা সব মনীষীদের বেলায় প্রযোজ্য। ফলে পাঠকের কাছে সবাইকে একই রকম মনে হয় এবং মনীষীদের মধ্যে থাকা বিশেষ গুণগুলোর কথা পাঠকের কাছে অজানা থেকে যায়। লেখক এই বইতে সচেতনভাবেই অতিরঞ্জিত প্রশংসা এড়িয়ে গেছেন। সে কারণেই বইটি অনন্য।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account