লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
বিষয় : ইসলামী সাহিত্য
পৃষ্ঠা : 192, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
কাওলান কারীমা মানে সম্মানসূচক কথা। এই শব্দবন্ধটি কুরআন থেকে নেয়া। কবিরা কবিতা লিখেন, ভাবনাকে ছন্দের অলিন্দে বেঁধে রাখেন। কবিতা লেখার মুরোদ আমাদের নেই, তবে কবিদের মতো ভাব-ভাবনা সাধারণ মানুষের মনেও জাগে। কখনো পড়তে পড়তে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো লিখতে লিখতে, কখনো ভাবতে ভাবতে বা কথা বলতে বলতে নানা চিন্তা মাথায় ঝিলিক দিয়ে ওঠে।সেসব ভাবনা সবসময় কলমবন্দি করার সুযোগ হয়ে ওঠে না। তবে কিছু কিছু চিন্তা সময়ের পাতায় ধরে রাখার চেষ্টা করি। যেগুলো সংরক্ষণ করা সম্ভব হয়েছে, তার কিছু নমুনা এই সংকলনে স্থান পেয়েছে। তবে এটাও সত্য যে, সব চিন্তা আমাদের নিজস্ব নয়। অনেক ভাবনা দেখা, শোনা, পড়া কিংবা আলোচনার মাধ্যমে পাওয়া। মানুষের চিন্তাধারা সময়ের সাথে বদলায়, পরিপক্ব হয়। কিছু ভাবনা চিরন্তন, আবার কিছু চিন্তা সময়ের স্রোতে বদলে যায়। এই সংকলনে থাকা প্রতিটি বাক্য, প্রতিটি ভাবনা—আমাদের উপলব্ধির প্রতিচ্ছবি। কেউ হয়তো এতে নিজের চিন্তার প্রতিফলন খুঁজে পাবেন, কেউ হয়তো নতুন দৃষ্টিভঙ্গি খুঁজবেন। তবে মূল লক্ষ্য একটাই—চিন্তার বিস্তার ও উপলব্ধির আদান-প্রদান।
Related products
দরজা খুলুন আসমানের
নিজেকে এগিয়ে নিন
বিজয়ের দিনে: অনুপ্রেরণার এক স্মারক
হিজাবের বিধিবিধান
© 2026 Thebookcenterbd All rights reserved












Reviews
There are no reviews yet.