সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Kholo Hridoyer Duar
by Dr. Salman Al Awda
Author: ড. সালমান আল আওদাহ
Publisher: মুহাম্মদ পাবলিকেশন
Category: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Number of Page: 192
Edition: 1st Published 2021
Country: Bangladesh
Language: Bangla
জীবনের ব্যতিব্যস্ততার ফাঁকে নিজের দিকে তাকানোর ফুরসত কই? নিজের হৃদয়ের চেহারাটা দেখার কথা তো বলাই বাহুল্য। কখনো আপন মনের দিকে তাকাতে আমাদের ভয়ই হয়, কখনো কিঞ্চিত তাকিয়েই আঁতকে উঠি। পরিচর্যার অভাবে সেখানে থোকা থোকা বিষবাষ্প! অথচ কত পরিপাটি করে রাখার কথা ছিল আপন হৃদয়কে! নরসুন্দরেরা একেবারে জটবাঁধা চুলকেও আনকোরা করে দিতে পারে, ওই কারিগরি যে ওদের জানা! দক্ষ মালির হাতে জঙ্গলও পরিণত হয় অনিন্দ্যসুন্দর পুস্পকাননে! প্রতিটি বিষয়ের জন্য আছে নির্ধারিত শিল্পী। প্রতিটি বস্তুর জন্যে থাকে নির্দিষ্ট পরিচর্যাকারী। ড. সালমান আল-আওদাহ তেমনই এক হৃদয়পটের শিল্পী, যার দক্ষতা যুবপ্রজন্মের হৃদয়কে সাজিয়ে দেওয়া-ই মূল লক্ষ্য। বহুমাত্রিক “খোলো হৃদয়ের দুয়ার” বইটি আপনারই আপন জায়গা থেকে আপনাকে উন্মোচন করে দেখাবে। পাশে বসা লোকটির চোখে আপনি কেমন? আপনার অজান্তেই-বা আপনি কেমন? হৃদয়ের গুমটবাঁধা একেকটি পর্দার উন্মোচন হবে আপনার নিজ হাতে। আপনার রাগ, অভিপ্রায়, বিবেচনাবোধ ইত্যাদি সরিয়ে নিলে আপনাকে কেমন দেখাবে? হৃদয়ের একেকটি ইট-বুনন সরিয়ে বা জুতমতো বসিয়ে দিলে কেমন হয়ে উঠবেন আপনি? সেই পাজলের হিসেব নিয়েই “খোলো হৃদয়ের দুয়ার” বইটি। লেখক তার নিজের জীবনের প্রতিটি প্রান্ত থেকে আমাদেরকে নিজাত্মা দেখিয়েছেন। খাপে খাপে মিলিয়ে দেখিয়েছেন হৃদয় সাজানোর উপকরণগুলো। খুলে দিয়েছেন আমাদের হৃদয়ের বদ্ধ দুয়ার।
Related products
আধুনিক কালের খেলাধুলা ও বিনোদন : ঈমান ধ্বংসের প্রাচীন ফাঁদ
আমার দুআ আমার যিক্র [ফ্লাশকার্ড]
বিশ্বাসের স্বাধীনতা
সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.