সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-34%

বুকের ভেতর এক ফালি রোদ

Original price was: ৳ 175.00.Current price is: ৳ 115.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Buker Bhetor Ek Fali Rod
by Monjur Sa’d
Author: মনজুর সা’দ
Publisher: হসন্ত প্রকাশন
Category: সমকালীন উপন্যাস
Number of Page: 80
Country: Bangladesh
Language: Bangla

Description

“বুকের ভেতর এক ফালি রোদ” আফজল সাহেব আর সহ্য করতে পারলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বললেন, “আপনারা সবাই যান আমার বাড়ি থেকে। আমার মেয়ের বিচার আমি করব। আপনাদের এত মাথা ঘামাতে হবে না। যান এখান থেকে, যান!” মানুষজন গজগজ করতে করতে উঠে দাঁড়াল। “হ, মাইয়া আকাম করব, আর বাপ আইছে তারে বাঁচাইতে। দেখমুনে সমাজ ক্যামনে মানে!” সবাই চলে যাওয়ার পর উঠোনটা আবার শান্ত হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। চারদিকে ঝিঁঝিঁ পোকা ডাকছে। আফজল সাহেব পিঁড়িতে বসা মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আলতো করে কাঁধে হাত রেখে ডাকলেন, ​”মা রে…” তার গলাটা ধরে এল। মেহেবুবা বাবার দিকে তাকাল না। সে আকাশের দিকে তাকিয়ে রইল। মিলি আর বিলি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে ভয়ে ভয়ে মাকে দেখছে। তারা কিছুই বুঝতে পারছে না। তারা শুধু বুঝতে পারছে, তাদের মায়ের সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। মেহেবুবা তার পেটের ওপর হাত রাখল। এই পেটের ভেতর একটু একটু করে বড় হচ্ছে একটা অবাঞ্ছিত প্রাণ। যে প্রাণের কোনো বাবা নেই, কোনো পরিচয় নেই, কোনো ভবিষ্যৎ নেই। এই বাচ্চাটাকে সে কী বলে ডাকবে? শেখ সাঈদের ছেলে? নাকি সমাজের চোখে নিজের কলঙ্ক?

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বুকের ভেতর এক ফালি রোদ”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account